Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সালাহর বড় চোট, আফ্রিকা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন মিশরের তারকা

সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে সালাহর। আফ্রিকান নেশনস কাপের বাকি ম্যাচগুলো মিস করার সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারির ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিও মিস করতে পারেন লিভারপুল ফরোয়ার্ড।

সালাহর বড় চোট, আফ্রিকা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন মিশরের তারকা

শেষ আপডেট: 23 January 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহর চোট প্রথমে তেমন ভয়ঙ্কর মনে হয়নি। বলা হয়েছিল, আফ্রিকান নেশনস কাপের দুটি ম্যাচ মিস করলেও তাকে কোয়ার্টার ফাইনাল থেকে দলে পাবে মিশর। 

তবে এবার মিশরকে বড় দুঃসংবাদ দিলেন সালাহর এজেন্ট। তিনি জানিয়েছেন, পুরো আফ্রিকান নেশনস কাপের আসর থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা সালাহর।

সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে সালাহর। আফ্রিকান নেশনস কাপের বাকি ম্যাচগুলো মিস করার সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারির ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিও মিস করতে পারেন লিভারপুল ফরোয়ার্ড।

চোট থেকে দ্রুত সেরে উঠতে উন্নত চিকিৎসার জন্য এই সপ্তাহেই লিভারপুল যাওয়ার কথা সালাহর। সেখান থেকে চিকিৎসা শেষ করে সেমিফাইনালে যেন ৩১ বছরের এই তারকাকে দলে পায়, সেই প্রত্যাশা এখনও রয়েছে মিশর টিম ম্যানেজমেন্টের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস ইসার লেখেন, ‘মহম্মদের চোট প্রথমে যেমন ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি গুরুতর। তিনি ২১-২৮ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। ২ ম্যাচ নয়। তার আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণের সেরা সুযোগ হল, ইংল্যান্ডে নিবিড় পুনর্বাসন এবং ফিট হওয়ার লড়াই করা।

এদিকে গতকাল রবিবার লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, চিকিৎসার জন্য সালাহ ক্লাবে ফিরবেন। কিন্তু আফ্রিকান নেশনস কাপের ফাইনাল যেহেতু ১১ ফেব্রুয়ারি হবে, আর চোট থেকে সেরে উঠতে যদি সালাহর ৩/৪ সপ্তাহ সময় লাগে, তাহলে আসরের বাকি অংশ মিস করবেন তিনি। তার ৬ দিন পর প্রিমিয়ার লিগের ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।


```