Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নিজের শহরে কোহলির সেঞ্চুরি চান না কাইফ, কেন এমন বললেন প্রাক্তন তারকা

কাইফ চান না বিরাট কোহলি যেন সেঞ্চুরি না করেন। তিনি চাইছেন কলকাতায় যেন বিরাটের ব্যাট থেকে ওয়ান ডে ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি আসে।

নিজের শহরে কোহলির সেঞ্চুরি চান না কাইফ, কেন এমন বললেন প্রাক্তন তারকা

শেষ আপডেট: 27 October 2023 21:01

দ্য ওয়াল ব্যুরো: লখনউ শহরের ছেলে মহম্মদ কাইফ। রবিবার তাঁর শহরের মাঠে নামছে ভারতীয় দল। খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

এই ম্যাচে কাইফ চান না বিরাট কোহলি যেন সেঞ্চুরি না করেন। তিনি চাইছেন কলকাতায় যেন বিরাটের ব্যাট থেকে ওয়ান ডে ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি আসে। শচীনের সঙ্গে এই মুহূর্তে কোহলির সেঞ্চুরির সংখ্যাও ৪৯।  

ইতিমধ্যেই সুনীল গাভাসকার বলে দিয়েছেন কোহলি যেন ইডেনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন। সেদিন আবার বিরাটের ৩৫তম জন্মদিনও। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইডেনে ভরা গ্যালারির সামনে কোহলির সেঞ্চুরি চান সানি।

সানির ওই বক্তব্য যেন মিলে যায়, সেটি চান কাইফও। তিনিও বলে দিয়েছেন, ঘরের মাঠে বিরাটের সেঞ্চুরি যেন না আসে। কারণ ওইদিন জন্মদিন কিং কোহলির। তারচেয়েও বড় কথা, সানি বলেছেন যখন সেটি যেন মিলে যায়। সেটিও কাইফ ভীষণভাবেই মনে করেন।

ইডেনের ভরা গ্যালারির সামনে সেঞ্চুরি করা যে স্বপ্নের ব্যাপার, সেটিও মনে করছেন কাইফ। বলেই দিয়েছেন, ওই মাঠে কোহলি যদি শচীনকে টপকে যেতে পারে, সেটি স্মরণীয় মাহেন্দ্রক্ষণ হয়ে থাকবে।


```