Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইস্টবেঙ্গলকে টপকে আপুইয়াকে নিল মোহনবাগান, লাফিয়ে উঠে জটায়ু বললেন, এটা আমার!

দেশের এই মুহূর্তে একনম্বর মিডফিল্ডার মিজো তারকা আপুইয়াকে মোহনবাগান ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে।

ইস্টবেঙ্গলকে টপকে আপুইয়াকে নিল মোহনবাগান, লাফিয়ে উঠে জটায়ু বললেন, এটা আমার!

মোহনবাগান গ্যালারিতে মিজো তারকা আপুইয়া।

শেষ আপডেট: 25 June 2024 15:06

দ্য ওয়াল ব্যুরো: আগে কলকাতা ময়দানে এগুলি দেখা যেত, এখন সেগুলি উধাও। দলবদলের সেই রেষারেষি আর নেই। দুই দলের সমর্থকদের মধ্যে আকচাআকচি থাকলেও পাগলপারা উন্মাদনা অবশিষ্ট নেই।

এবার অবশ্য মিজোরামের এক ফুটবলারকে নিয়ে সেই আঁচ ফিরিয়ে এনেছে সবুজ মেরুন সমর্থকরা। দেশের এই মুহূর্তে একনম্বর মিডফিল্ডার মিজো তারকা আপুইয়াকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে। মুম্বই সিটি থেকে এলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাঁকে পাঁচবছরের চুক্তিতে নেওয়া হয়েছে। শোনা গিয়েছে, তিনি পেয়েছেন মোট ছ’কোটি টাকা। 

মঙ্গলবারই দুপুরে এই বিষয়ে আনুষ্ঠানিক জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। আর সেইসঙ্গে একটি ভিডিও টুইট করেছেন তাদের ক্লাব অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে আপুইয়ার পরনে লাল হলুদ জার্সি। বিভিন্ন পেপার কাটিংয়ে দেখা যাচ্ছে, আপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত শীর্ষক সংবাদের ঝলক।

তারপরেই অবশ্য চমক, দেখা গেল সত্যজিৎ রায়ের নামী চরিত্র জটায়ু (প্রয়াত অভিনেতা সন্তোষ দত্ত) বলছেন, এটা আমার! মানে আপুইয়ার মতো নামী তারকাকে নিয়ে মোহন কর্তাদের জটায়ুর মতোই আনন্দ।

মোহনবাগানে চুক্তিবদ্ধ হয়ে আপুইয়া বলছেন, ‘‘আমি এবার এই ক্লাবের জার্সিতে।’’ সঙ্গে সঙ্গে দেখালেন মোহনবাগানের লোগোসহ জার্সি, এও জানালেন, জয় মোহনবাগান!

নেটিজেনদের কাছে এই ভিডিও দারুণ আকর্ষণীয় হয়েছে। কেউ কেউ এও বলেছেন, দারুণ! ইস্টবেঙ্গল প্রথমে ভেবেছিল আপুইয়াকে নিয়েই নিয়েছে, কিন্তু ওস্তাদের মার শেষ রাতের মতো বাজিমাত মোহন কর্তাদের।

সবুজ মেরুনে যোগ দিয়ে আপুইয়া বলেছেন, ‘‘আমি এককথায় রোমাঞ্চিত মোহনবাগানের মতো একটি প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে। আমি চাই দলের সতীর্থ ও কোচদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে দলকে সাফল্য এনে দিতে। আমি কলকাতার দর্শকদের সামনে মাঠে নামার জন্য ছটফট করছি।’’

আইএসএলে সবুজ মেরুনের হেডস্যার হোসে মোলিনা জানিয়েছেন, ‘‘আপুইয়ার মতো মিডফিল্ডার দলে আসায় আমাদের দলের ওজন এক লহমায় অনেকটা বেড়ে গিয়েছে। ডিফেন্সিভ মাঝমাঠের তারকা হিসেবে গত মরশুমে নিজের দক্ষতা দেখিয়েছে, এবারও দেখাবে, সেটাই আমাদের আশা।’’


```