Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিজের পরে থাকা জুতো খেলা শেষে খুদেকে দিয়ে দিলেন স্টার্ক, জানেন কেন

এই নামী অস্ট্রেলীয় তারকা এবার দেশের ওয়ান ডে বিশ্বকাপ জয়েও সচেষ্ট ছিলেন। 

নিজের পরে থাকা জুতো খেলা শেষে খুদেকে দিয়ে দিলেন স্টার্ক, জানেন কেন

শেষ আপডেট: 30 December 2023 19:13

দ্য ওয়াল ব্যুরো: মিচেল স্টার্ক এই মুহূর্তে আলোচনার শিরোনামে। তিনি এবার কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেবেন প্রায় ২৫ কোটি টাকার বিনিময়ে। এই নামী অস্ট্রেলীয় তারকা এবার দেশের ওয়ান ডে বিশ্বকাপ জয়েও সচেষ্ট ছিলেন। 

পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন স্টার্ক। আচমকা দেখা যায় এই কিংবদন্তি পেসার গ্যালারিতে থাকা এক খুদেকে নিজের পরে থাকা স্পোর্টস শু সই করে দিয়ে দেন। সবাই এই ঘটনায় অবাক হয়ে গিয়েছিলেন।

পরে অবশ্য জানা গিয়েছে স্টার্ক তাঁর দেওয়া কথা পালন করতেই এমন এমনটা করেছেন। স্টার্ক ম্যাচ চলার সময়ই জানান যে পাক দলের দ্বিতীয় ইনিংসে সব উইকেট ফেলে দিতে পারলে তিনি দর্শকদের মধ্যে নিজের পরে থাকা জুতো দিয়ে দেবেন সই করেই। আর সেটি ওই খুদেকে বলেছিলেন স্টার্ক। আর তাই সেই ভাবে ম্যাচ জিততেই সেই কথা পালন করেছেন আইপিএলে সবচেয়ে বেশি মূল্যের এই তারকা পেসার।

অস্ট্রেলিয়া বাকি নয় উইকেট পাক দলের ফেলে দিয়ে ৭৯ রানে ম্যাচ জিতে গিয়েছে। টেস্ট সিরিজে ২-০ এগিয়ে গেল অজিরা। বিশ্বকাপের পর থেকে ছন্দে রয়েছে তারা।

খুদেকে দেওয়া স্টার্কের এই উপহার ক্রিকেট অষ্ট্রেলিয়া তাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে।  স্টার্ক যে মানুষ হিসেবেও সকলের নজর কাড়তে পেরেছেন এটাও এক বিশেষ ব্যাপার।


```