Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন স্যান্টনার 

১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন স্যান্টনার 

শেষ আপডেট: 10 October 2023 18:27

দ্য ওয়াল ব্যুরো: ১ বলে ১৩ রান! কী ভাবছেন, অসম্ভব? সোমবার সেই অসম্ভব ঘটনাই ঘটল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে। কিউয়ি ক্রিকেটার মিচেল স্যান্টনার সোমবারের ম্যাচে ইনিংসের শেষ বলে ১৩ রান নিলেন।

সোমবারের ম্যাচে প্রথম ব্যাট করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিউজিল্যান্ড তোলে ৩২২ রান। শেষে দিকে ব্যাট হাতে স্যান্টনার ঝোড়ো ইনিংস খেলেন। ১৭ বলে ৩৬ রান করেন তিনি। তবে তাঁর শেষ ১৩ রান এসেছে শেষ বলেই।

কী ঘটেছিল?

নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিডি শেষ ওভার বল করেন। তাঁর শেষ বলে স্যান্টনার ছক্কা হাঁকান। কিন্তু আম্পায়ার সেই বল নো ডাকেন। পরের ফ্রি হিট বলে ফের ছক্কা মারেন স্যান্টনার। সবমিলিয়ে শেষ বলে ওঠে ১৩ রান!

নিউজিল্যান্ডসের বিরুদ্ধে ৩০০-র ওপর রান তাড়া করে জেতা সহজ নয়। তবুও লড়াই চালিয়েছেন ডাচ তারকা কলিন অ্যাকারম্যান। ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ব্যাটের পর বল হাতে জাদু দেখিয়েছেন স্যান্টনার। ১০ ওভার হাত ঘুরিয়ে ৫ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার পান কিউয়ি অলরাউন্ডারই।


```