Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুযোগ নষ্টের খেসারত! কোরিয়ার সঙ্গে ২-২ ড্র করে এশিয়া কাপ সুপার ফোরে হোঁচট ভারতের

অপচয়ের খেসারতের জেরে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই পক্ষ। ভারতের পরের প্রতিপক্ষ মালয়েশিয়া, কোরিয়া খেলবে চিনের বিরুদ্ধে।

সুযোগ নষ্টের খেসারত! কোরিয়ার সঙ্গে ২-২ ড্র করে এশিয়া কাপ সুপার ফোরে হোঁচট ভারতের

ভারত বনাম কোরিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 September 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: রাজগীরের টার্ফে বৃষ্টির ভ্রুকুটি, গোলের খরা আর দিনশেষে হতাশা। এশিয়া কাপ হকির সুপার ফোরে (Asia Cup 2025) প্রথম ম্যাচে জেতার মতো সব সুযোগ পেয়েও জয় পেল না ভারত (Indian Hockey Team)। বুধবার কোরিয়ার (Korea) বিরুদ্ধে লড়াই শেষ হল ২-২ ড্রয়ে।

ম্যাচের শুরুর দিকেই দাপট দেখায় ব্লু টাইগার্স। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার, তারপর টানা চাপ। আট মিনিটের মাথায় দৃষ্টিনন্দন গোল—মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে সোজা চার-পাঁচ জনকে কাটিয়ে একক প্রচেষ্টায় হার্দিক সিং বল জালে জড়ান। দর্শকাসনে তখন উত্তেজনা চরমে।

কিন্তু তিন মিনিট পরেই বিপর্যয়। সর্কেলে যুগরাজ সিংয়ের অযথা পুশে পেনাল্টি। সুযোগ নষ্ট করেননি জিহুন ইয়াং—স্কোরলাইন ১-১। ১৪ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে দু’নম্বর গোল তুলে নেয় কোরিয়া। হিয়নহং কিমের শট ভেদ করে যায় কৃপাণ পাঠকের বাঁ-পা। এক লহমায় ঘুরে যায় ম্যাচ।

ভারত বল দখলে এগিয়ে, আক্রমণে এগিয়ে। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ। সুকজিৎ সিং পান দারুণ সুযোগ, সে-ও লক্ষ্যভ্রষ্ট। অভিষেকের শট পোস্ট ছুঁয়ে বাইরে। জার্মনপ্রীতের বল ঠেকিয়ে দেন কোরিয়ান গোলকিপার জেহান কিম। হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিকও আটকে যায়। এমনকি ৪১ মিনিটে ফাঁকা গোলেও সুকজিৎ হাত ফস্কান। এরপরও সুযোগ আসছিল। কিন্তু ফরোয়ার্ডরা সমবেতভাবে ব্যর্থ!

চতুর্থ কোয়ার্টারে অবশেষে ফল মেলে। ৫৩ মিনিটে সুকজিৎয়ের অ্যাসিস্ট থেকে মানদীপ সিং সমতা ফেরান—২-২। চাপ বাড়াতে থাকলেও আর গোলের দেখা মেলেনি। শেষ মিনিটে অমিত রোহিদাসের শটও বাইরে চলে যায়।

অপচয়ের খেসারতের জেরে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই পক্ষ। ভারতের পরের প্রতিপক্ষ মালয়েশিয়া, কোরিয়া খেলবে চিনের বিরুদ্ধে।

অন্যদিকে গতকাল প্রথম সুপার ফোর ম্যাচে মালয়েশিয়া ২-০ গোলে হারিয়ে দেয় চিনকে। গোলদাতা সৈয়দ চোলান (৪৫ মিনিট) ও আখিমুল্লাহ আনুয়ার (৪৭ মিনিট)। ম্যাচে উত্তেজনা চরমে ওঠে ধাক্কাধাক্কিতে, যেখানে চোট পান চিনা ফুটবলার শিয়াওলং গুও। ফলে দুই দলের একেকজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থাননির্ধারণী ম্যাচে জাপান ২-০ গোলে হারায় চাইনিজ তাইপেকে। গোল করেন রিওসুকে শিনোহারা, পঞ্চম ও একাদশ মিনিটে।


```