Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউরোয় গোল করে বাবার স্মৃতি ফেরালেন ছেলে মেরিনো, ধারাভাষ্যকার সেই একই ব্যক্তি!

১৯৯১ সালে স্প্যানিশ টিভির ধারাভাষ্যে ছিল আলেক্সান্দ্রা জনসন। বাবার গোলের বর্ণনা দিয়েছিলেন নামী ধারাভাষ্যকার। ছেলের বেলাতেও তিনি ছিলেন।

ইউরোয় গোল করে বাবার স্মৃতি ফেরালেন ছেলে মেরিনো, ধারাভাষ্যকার সেই একই ব্যক্তি!

বাবা ও ছেলের গোল উৎসব মিলে গেল জার্মানিতে।

শেষ আপডেট: 6 July 2024 23:31

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলে সব সম্ভব। একটা বৃত্ত সম্পূর্ণ হয় ফুটবলেই। না হলে ৩৩ বছর আগে জার্মানির স্টুর্টগার্টের মাঠে সিনিয়র মেরিনো যা করেছিলেন, সেটাই ফিরল ছেলের হাত ধরে।

এমনকী গোলের পরে স্প্যানিশ তারকা মিকেল মেরিনোর গোলের উচ্ছ্বাসেও বাবার সেই স্টাইল। কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে সেই একই উল্লাস সতীর্থদের সঙ্গে। জার্মানির বিদায়ের চিত্রনাট্য যিনি গতরাতের ম্যাচে লিখে দিয়েছেন।

জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় ১-১ সমতায় ছিল স্পেন। নিকো উইলিয়ামসের বদলি হিসেবে নেমেছিলেন মেরিনো। সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই লা লিগায় রিয়াল সোসিয়াদের এই তারকার ১২০ মিনিটের দারুণ গোলে অন্তিম মুহূর্তে অবিশ্বাস্য জয় পায় স্পেন। তখনই নিশ্চিত হয়ে যায় জার্মানির বিদায়বেলা।

মেরিনোর বাবা মিগুয়েল মেরিনোও ছিলেন একজন নামী তারকা ফুটবলার। স্প্যানিশ লা লিগার ক্লাবে খেলতেন। ১৯৯১ সালে স্প্যানিশ ক্লাব ওসাসুনার হয়ে ইউরোপা কাপের এক ম্যাচে গোল করে এমনই এক উদযাপন করেছিলেন তিনি। বাবা মেরিনো সেই গোলটি করেছিলেন স্টুটগার্টের স্টেডিয়ামে তাদের বিপক্ষে। ছেলে মিকেল সেই একই স্টেডিয়ামেই গোল করলেন।

আরও বিস্ময়,  ১৯৯১ সালে স্প্যানিশ টিভির ধারাভাষ্যে ছিল আলেক্সান্দ্রা জনসন। বাবার গোলের বর্ণনা দিয়েছিলেন নামী ধারাভাষ্যকার। ছেলের বেলাতেও তিনি ছিলেন। তাঁর সেই স্মৃতিচারণায় ফুটবলের বাবা-পুত্রের ফুটবল বৃত্ত সম্পূর্ণ হয়েছে।


```