Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: ফের চেন্নাইয়ের অধিনায়ক হতে চলেছেন ধোনি? হাসির রহস্যময় মন্তব্যে ছড়াল গুঞ্জন

গত মরশুমে দলের নেতৃত্ব স্বেচ্ছায় ছেড়েছিলেন। খেলেছিলেন খেলোয়াড় হিসেবে। এবারও একই ভূমিকায় মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি।

IPL 2025: ফের চেন্নাইয়ের অধিনায়ক হতে চলেছেন ধোনি? হাসির রহস্যময় মন্তব্যে ছড়াল গুঞ্জন

এম এস ধোনি

শেষ আপডেট: 4 April 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে দলের নেতৃত্ব স্বেচ্ছায় ছেড়েছিলেন। খেলেছিলেন খেলোয়াড় হিসেবে। এবারও একই ভূমিকায় মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি।

কিন্তু চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় ফের একবার নেতৃত্ব দিতে পারেন মাহি। আজ রসিকতার সুরে রহস্য বাড়িয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি। শনিবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস করতে দেখা যেতে পারে ধোনিকে। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হাসি। বলেছেন, ‘রুতুরাজ গায়কোয়াড়ের আগামিকালের ম্যাচে নামার বিষয়টি দেখা হচ্ছে। কত দ্রুত ও সুস্থ হতে পারে তার উপর সবকিছু নির্ভর করছে। এখনও আঘাত পুরোপুরি সারেনি। নেটে ও কীভাবে ব্যাট করে সেটা দেখে অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে।’

এরপরই কিঞ্চিৎ রসিকতা, কিঞ্চিৎ রহস্যের সুরে জুড়ে দেন, ‘রুতুরাজ খেলতে না পারলে, আমরা জানি না দলকে কে নেতৃত্ব দেবে। তবে একজন তরুণ উইকেটরক্ষক অধিনায়ক হতে পারেন—এমন সম্ভাবনা যথেষ্ট।’

হাসির হাসিমুখে বলা ‘তরুণ উইকেটকিপারে'র উল্লেখই ক্রিকেট মহল থেকে সোশ্যাল মিডিয়া—সর্বস্তরে ব্যাপক ঢেউ তুলেছে। ছড়িয়ে পড়েছে গুঞ্জন—টিমের কোচ কি বছর তেতল্লিশের চিরতরুণ উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির কথাই বোঝাতে চেয়েছেন?

প্রসঙ্গত, সিএসকে-কে সাকুল্যে ২২৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। খেতাব জিতেছেন পাঁচবার। চ্যাম্পিয়ন্স লিগ দু'বার।


```