Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকার নয়, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান মেসিদের কোচ স্কালোনি

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলীয় তারকা নেইমার ভীষণভাবেই কোপা আমেরিকা ফাইনালে চাইছেন আর্জেন্টিনাকে। কারণ সেই ম্যাচে হতে পারে লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ। আদৌ কি হবে মেসি বনাম নেইমার? এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই কোপা সেমিফাইনালে আর্

কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকার নয়, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান মেসিদের কোচ স্কালোনি

শেষ আপডেট: 6 July 2021 13:49

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলীয় তারকা নেইমার ভীষণভাবেই কোপা আমেরিকা ফাইনালে চাইছেন আর্জেন্টিনাকে। কারণ সেই ম্যাচে হতে পারে লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ। আদৌ কি হবে মেসি বনাম নেইমার? এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই কোপা সেমিফাইনালে আর্জেন্টিনা খেলতে নামছে কলম্বিয়ার বিরুদ্ধে। বুধবার ভোর সাড়ে ছয়টায় এই ম্যাচে নামবে দুটি দল। চলতি কোপা কোয়ার্টার ফাইনালে চার ম্যাচের মধ্যে দুটির ফল এসেছে টাইব্রেকারের মাধ্যমে। প্রথম কোয়ার্টারে নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র ছিল পেরু-প্যারাগুয়ে ম্যাচ। পরে টাইব্রেকারে সেটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় পেরু। এরপর তৃতীয় কোয়ার্টার ফাইনালে কোনও গোলই করতে পারেনি কলম্বিয়া ও উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে কলম্বিয়া। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে। কারণ খেলা যত ছোট হবে, ততই ম্যাচ হাতের বাইরে চলে যাবে। স্কালোনি বলছেন, ‘‘আমরা জিততে চাই এবং ফাইনালে পৌঁছতে চাই। দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের খিদে রয়েছে, তারা ফাইনাল ছাড়া কিছু ভাবছে না। তারা সবাই একটি লক্ষ্য নিয়ে ভাবছে। আমরা আশা করি ম্যাচটা পেনাল্টি শ্যুটআউটে যাবে না। যদি তাই হয়, তাহলে আশা করব ফল যেন আমাদের পক্ষেই থাকে।’’ ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘‘একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমি নিশ্চিত যে, ফাইনালে যাওয়ার জন্য দলের খেলোয়াড়রা নিজেদের সবটা উজার করে দেবে।’’ কোচ স্কালোনির সঙ্গে মিডিয়া সম্মেলনে এসেছিলেন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারানোর ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনিই। এবার সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথা জোর দিয়েই জানালেন ডি পল। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য হল ম্যাচ প্রতি জয়। গত ম্যাচেও নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি, বাকি দুটি ম্যাচেও তাই লক্ষ্য থাকবে। তবে আমাদের আসল ম্যাচ কাল, কারণ ওই ম্যাচ জিতলে তবেই আমরা ফাইনালে পৌঁছতে পারব।’’ মেসিদের দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আরও জানান, ‘‘আমরা সবাই আত্মবিশ্বাসী ও ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ চলতি কোপায় এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। তার ওপরে দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের অধিনায়ক মেসি। এখনও পর্যন্ত ৪ গোলের পাশাপাশি ৪ এসিস্ট করে ৪টি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। সেমিফাইনালেও তাঁর কাছ থেকে জাদুকরী পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবে আর্জেন্টিনা। কলম্বিয়ার ভাবনা যদিও অন্য, আর্জেন্টিনা দলে মেসির গুরুত্ব জানা থাকলেও, শুধু মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে কলম্বিয়া। ম্যাচের আগে এ কথা জানিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হুয়ান কুয়াদ্রাদো। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। এটাও একটা ফাইনাল। আমরা এত দূর আসতে পেরেছি, এবারও নিজেদের সেরা ফুটবল উপহার দেব। তবে শুধু মেসি নয়, দলের বাকিদেরও সমান গুরুত্ব দিতে হবে। কারণ আর্জেন্টিনা দলে সবাই ম্যাচের রং বদল ঘটাতে পারে।’’ কোপা আমেরিকা শুরুর ঠিক আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। সেই ম্যাচে মাত্র ৮ মিনিটেই জোড়া গোল করে লিড নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরে দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। সেই ম্যাচের কথা ভেবেও আত্মবিশ্বাসী কলম্বিয়া শিবির।    

```