Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কে এই রঘুবংশী? তরুণ ব্যাটারের ছয়ে মুগ্ধ শাহরুখও, গিলকে যেন পেয়ে গেল নাইটরা!

নারিন ছাড়াও আরও এক ব্যাটারকে নিয়েও ক্রিকেটমহলে আলোচনা হচ্ছে। নারিন তো বহুযুদ্ধের নায়ক, তিনি সকলের কাছে চেনাই। কিন্তু কেকেআরের গোপন তাস অংকৃষ রঘুবংশী আচমকা শিরোনামে চলে এসেছেন।

কে এই রঘুবংশী? তরুণ ব্যাটারের ছয়ে মুগ্ধ শাহরুখও, গিলকে যেন পেয়ে গেল নাইটরা!

শেষ আপডেট: 4 April 2024 14:40

দ্য ওয়াল ব্যুরো: নাইট শিবিরের সাম্প্রতিক মধ্যমণি সুনীল নারিন। যিনি গত দুটি ম্যাচেই তাঁর সাইক্লোন মার্কা ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর স্ট্রাইকরেট ২০০.০০!

নারিন ছাড়াও আরও এক ব্যাটারকে নিয়েও ক্রিকেটমহলে আলোচনা হচ্ছে। নারিন তো বহুযুদ্ধের নায়ক, তিনি সকলের কাছে চেনাই। কিন্তু কেকেআরের গোপন তাস অংকৃষ রঘুবংশী আচমকা শিরোনামে চলে এসেছেন। তাঁর ব্যাটিং স্টাইল মনে করাচ্ছে শুভমন গিলকে।

২৭ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ১৮ বছর ৩০৩ দিনের এই ক্রিকেটার। আইপিএলে সবচেয়ে কমবয়সে হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন এই ডানহাতি ব্যাটার। তিনি আদতে দিল্লিতে জন্মগ্রহণ করলেও ১১ বছর বয়সে মুম্বইয়ে চলে যান। তাঁর পরিবারও থাকে মুম্বইয়ে।

রঘুবংশী ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তিনি দেশের প্রতিভাবান তারকা, যিনি মুম্বইতে ট্রেনিং নিয়েছেন অভিষেক নায়ার এবং ওঙ্কার সালভির কাছে। অভিষেক নাইট দলের সহকারী ব্যাটিং কোচের কাজ করছেন।

নীতিশ রাণা চোটের কবলে থাকায় অপ্রত্যাশিতভাবে এই দীর্ঘকায় তরুণের কাছে সুযোগ চলে আসে। তিনি এই সোনার সুযোগকে রীতিমতো কাজে লাগিয়েছেন। যাঁর ব্যাটিং টেকনিক দেখেও ক্রিকেট বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত। এই বয়সেই এত পরিণত ব্যাটিং দেখে মোহান্বিত দলের মালিক শাহরুখ খানও।

বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল সাইটে রঘুবংশীর একটি ছয় দেখে কিং খানও অবাক। অফস্টাম্পের একেবারে বাইরে গিয়ে বলকে স্ক্রুপ করে বাউন্ডারির বাইরে মারছেন। বিপক্ষ দিল্লি দলের ক্রিকেটাররাও রঘুবংশীর এই ব্যাটিং দেখে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। রঘুবংশীর এই শটও দ্রুত সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রঘুবংশী অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। তিনি দিল্লিতে জন্ম নিলেও মুম্বই ঘরানার ব্যাটার। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেও কেকেআরের ইনপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলেছিলেন, এবারও তাই। তিনি যে আইপিএলের আকাশে নতুন তারা, সেটি আবির্ভাবেই বুঝিয়ে দিয়েছেন।  


```