Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Barcelona vs Real Madrid: কাজে এল না এমবাপের হ্যাটট্রিক, ফের 'এল ক্লাসিকো' জিতল বার্সেলোনা, হাতের মুঠোয় লা লিগা

 গতকাল ঘরের মাঠে সর্বশেষ ব্যবধানে (৪-৩) এমবাপেদের (Kylian Mbappé) পরাজিত করে লা লিগা (La Liga) জয়ের দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) টিম।

Barcelona vs Real Madrid: কাজে এল না এমবাপের হ্যাটট্রিক, ফের 'এল ক্লাসিকো' জিতল বার্সেলোনা, হাতের মুঠোয় লা লিগা

বার্সেলোনা

শেষ আপডেট: 12 May 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: ০-৪, ২-৫, ৩-২, ৪-৩। একই সিজনে চার-চারটি এল ক্লাসিকোর (El Classico) স্কোরলাইন। আর এই ফলাফলেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে (Real Madrid) পরাস্ত করেছে বার্সেলোনা (Barcelona)। গতকাল ঘরের মাঠে সর্বশেষ ব্যবধানে (৪-৩) এমবাপেদের (Kylian Mbappé) পরাজিত করে লা লিগা (La Liga) জয়ের দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) টিম।

শুরুটা হয়েছিল হুবহু ইন্টার মিলান ম্যাচের (Barcelona vs Inter Milan) মতো। ম্যাচের শুরুতেই গোল খাওয়া। তাও একটা নয়, পরপর দুটো। সেই রক্ষণের ভুল। সেই ডিফেন্সিভ হাই লাইনের ফাঁক। যার নিট ফল কিলিয়ান এমবাপে ২-০ বার্সেলোনা। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় মনে হচ্ছিল ফ্লিক আজ ফের স্বখাত সলিলে ফের ডুবতে চলেছেন।

কিন্তু কেন তিনি বড় কোচ, কেন বার্সেলোনা এই সিজনে নিশ্ছিদ্র না হলেও দুরন্ত ফুটবল খেলছে তার প্রমাণ পরের পনেরো মিনিট! এই পনেরো মিনিটেই গোটা খেলা উলোটপালোট হয়ে গেল। মাত্র কিছু সময়ের ব্যবধানে তিনটি গোল করলেন এরিক গার্সিয়া, লামিন ইয়ামাল ও রাফিনহা। এই তিন গোলের সময় যথাক্রমে ১৯ মিনিট, ৩২ মিনিট ও ৩৪ মিনিট। ২-০-তে পিছিয়ে পড়া বার্সা এগিয়ে গেল ৩-২ ব্যবধানে!

যদিও আচমকা কাউন্টার অ্যাটাকে গোলের রাস্তা খুলতে চাইছিল রিয়াল। ৪৩ মিনিটের মাথায় তারা পেনাল্টিও পায়। কিন্তু বিল্ড আপে অফসাইডের জেরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) তা বাতিল করে দেন। আর এরই ফায়দা নেয় বার্সেলোনা। কালপ্রিট রিয়াল অধিনায়ক লুকাস ভাসকুয়েজ। তাঁর ভুল করে বাড়ানো বল রাফিনহার পায়ে যেতে দলের চার ও নিজের দু'নম্বর গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে মনে করা হচ্ছিল কার্লো অ্যান্সেলোত্তির বাহিনী কামব্যাক করবে৷ কিন্তু তেমনটা হয়নি। উল্টে দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। ৭০ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে করা গোলে নিজের হ্যাটট্রিক সেরে ফেললেও দলের হার বাঁচাতে ব্যর্থ হন এমবাপে।

এই জয়ের সুবাদে বার্সেলোনা ক্লাবের ইতিহাসে ২৮তম লা লিগা দখলে আনা প্রায় নিশ্চিত করে ফেলল৷ রিয়ালের চেয়ে আপাতত ৭ পয়েন্টে এগিয়ে তারা। বাকি মাত্র ৩টি ম্যাচ। অর্থাৎ, আর একটি লড়াই জিতলে অথবা রিয়াল তাদের পরের খেলা (মালোর্কার বিরুদ্ধে) জিততে ব্যর্থ হলে ট্রফি এবার বার্সার ক্যাবিনেটে ঢুকবে।


```