তেরো মিনিটে চার গোল, বিস্ময়ের নাম এমব্যাপে
দ্য ওয়াল ব্যুরো: কিলিয়ান এমব্যাপে। রুশ দেশের মাটিতে ফরাসি দেশের জার্সি গায়ে সাতটি ম্যাচেই চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন সারা দুনিয়ার। উইথ বল দৌড়ে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে বল জড়িয়েছেন বিপক্ষের জালে। রুশ জনতা ফ্রান্সের এই তরুণের স্কিলে মুগ্ধ হয়
শেষ আপডেট: 8 October 2018 18:01
দ্য ওয়াল ব্যুরো: কিলিয়ান এমব্যাপে। রুশ দেশের মাটিতে ফরাসি দেশের জার্সি গায়ে সাতটি ম্যাচেই চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন সারা দুনিয়ার। উইথ বল দৌড়ে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে বল জড়িয়েছেন বিপক্ষের জালে। রুশ জনতা ফ্রান্সের এই তরুণের স্কিলে মুগ্ধ হয়ে স্লোগান দিয়েছিলেন, "আঠেরোর বিশ্বকাপে উনিশের বিস্ময়।" সেই বিস্ময় যে বেশ অনেকদিন এই গ্রহের ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন তা প্রায় রোজ জানান দিচ্ছেন। রবিবার ফরাসি ফুটবলে রেকর্ড করে ফেলেছেন এই বিশ্বকাপের সেরা তরুণ প্রতিভা। ফরাসি লিগে লিঁয়র বিরুদ্ধে তেরো মিনিটের ব্যবধানে চার চারটি গোল করেন তিনি।

পিএসজি কার্যত গোলের মালা পরায় লিঁয়কে। ৫-০ গোলে জেতে ম্যাচ। পাঁচ নম্বর গোলটি আসে ব্রাজিলিয় তারকা নেমার জুনিয়রের পা থেকে। ফরাসি লিগে এই প্রথম কোনও ফুটবলার এক ম্যাচে চার গোল করলেন। অনন্য রেকর্ড গড়ে এমব্যাপে বলেন, "আরও কয়েকটা গোল করতে পারতাম। বক্সের ভিতর বাজে মিস করেছি।"
বিশ্বকাপ শুরুর আগেই তাঁর সঙ্গে তুলনা শুরু হয়েছিল ফুটবল সম্রাট পেলের। জিতেওছেন বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবল মহলের অনেকেই বলেন, "ছেলেটার খিদে কমে না।" তবে আগামী বেশ কয়েক বছর যে তাঁর বুট ফুটবল বিশ্বকে শাসন করবে তা এক প্রকার নিশ্চিত!