স্বামীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি (Mary Kom controversy)। এবার এর পাল্টা অভিযোগ করলেন মেরি কমের প্রাক্তন স্বামী কারুং অনখোলার ওরফে অনলার।
.jpg.webp)
মেরি কম-অনলার
শেষ আপডেট: 14 January 2026 14:19
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক অনুষ্ঠানে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রথমবার খোলাখুলি কথা বলেছেন ভারতের অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম (Mary Kom on divorce)। স্বামীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি (Mary Kom controversy)। এবার এর পাল্টা অভিযোগ করলেন মেরি কমের প্রাক্তন স্বামী কারুং অনখোলার ওরফে অনলার।
মেরির দাবি ছিল, দীর্ঘ কেরিয়ারে অর্জিত কোটি টাকার সম্পত্তি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন অনলার (Mary Kom ex-husband Onler), এমনকি তাঁর নামে ঋণ নিয়েছেন, সম্পত্তি বন্ধক রেখেছেন এবং অনুমতি ছাড়াই কিছু সম্পদ নিজের নামে স্থানান্তর করেছেন। কিন্তু এবারে অনলার সরাসরি এই অভিযোগ অস্বীকার করে উল্টে মেরির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন (Mary Kom affairs claim), যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অনলার জানান, মেরির প্রথম পরকীয়া সম্পর্কের ঘটনা নাকি ২০১৩ সালে। তাঁর দাবি, মেরি তখন এক জুনিয়র বক্সারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় দুই পরিবারের মধ্যে অশান্তি হয়, পরে কথা বলে সমঝোতায় পৌঁছনো হয়। অনলার আরও অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে মেরি নাকি আবার অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যিনি মেরি কম বক্সিং অ্যাকাডেমির সঙ্গে কাজ করতেন। তাঁর দাবি, এই বিষয়ে তাঁর কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট-সহ প্রমাণ রয়েছে।
মেরির ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানান অনলার (Mary Kom-Onlar controversy)। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমাকে দোষারোপ করবেন না। অভিযোগ করতে হলে প্রমাণ দেখান। আমরা এখন ডিভোর্সি। তিনি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারেন। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ মেনে নেব না।”
আর্থিক অনিয়ম নিয়ে মেরির অভিযোগেরও জবাব দেন অনলার (Mary Kom-Onlar controversy)। তাঁর কথায়, যদি তিনি সত্যিই কয়েক কোটি টাকা আত্মসাৎ করতেন, তবে আজ তাঁকে দিল্লিতে ভাড়া বাড়িতে থাকতে হত না। “তিনি বলছেন আমি ৫ কোটি টাকা চুরি করেছি- আমার অ্যাকাউন্ট দেখে নিন। ১৮ বছরের বিবাহিত জীবন কাটিয়েছি তাঁর সঙ্গে। আজ আমার কী আছে? আমার অবস্থাই সব বলে দেবে,” মন্তব্য অনলারের।
অনলার আরও দাবি করেন, মেরি একজন সেলিব্রিটি হওয়ায় তাঁর কথা সহজেই অনেকে বিশ্বাস করে ফেলছেন। কিন্তু প্রকৃত সত্য সামনে আনতেই অবশেষে তিনি মুখ খুলেছেন।
মেরি কমের পক্ষ থেকে এই অভিযোগগুলির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে অনলার-মেরির এই পারিবারিক সংঘাত প্রকাশ্যে আসায় ক্রীড়া মহল থেকে শুরু করে সাধারণ মানুষ- সক জায়গায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।