Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্স মামলায় ১৫ হাজার কোটি টাকার 'খোরপোশ'! Zoho-র মালিকের স্ত্রী এই প্রমিলা শ্রীনিবাসন কে?

১৯৯৬ সালে শ্রীধর তাঁর দুই ভাই ও বন্ধু টনি থমাসকে নিয়ে AdventNet নামে একটি সফটওয়্যার সংস্থা শুরু করেন— যেটি পরে ২০০৯ সালে Zoho নামে পরিচিত হয়। 

ডিভোর্স মামলায় ১৫ হাজার কোটি টাকার 'খোরপোশ'! Zoho-র মালিকের স্ত্রী এই প্রমিলা শ্রীনিবাসন কে?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 January 2026 20:40

দ্য ওয়াল ব্যুরো: জোহো-র সহ প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু এবং তাঁর স্ত্রী প্রমিলা শ্রীনিবাসনের (Pramila Srinivasan) বিবাহ বিচ্ছেদ মামলা আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, মার্কিন আদালত ভেম্বুকে ১.৭ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ২৭৮ কোটি টাকা) বন্ড জমা দিতে বলেছে।

Zoho কর্তা শ্রীধর ভেম্বু ও তাঁর স্ত্রী প্রমিলা শ্রীনিবাসনের বিবাহবিচ্ছেদ মামলা (Sridhar Vembu-Pramila Srinivasan divorce case) আবারও আন্তর্জাতিকভাবে খবরের শিরোনাম হয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, মার্কিন আদালত ভেম্বুকে ১.৭ বিলিয়ন ডলার (প্রায় ১৫,২৭৮ কোটি টাকা) বন্ড জমা দিতে বলেছে। যদিও ভেম্বুর আইনজীবী জানিয়েছেন, এই নির্দেশ এখনও চূড়ান্ত নয়। কিন্তু এই ঘটনাই ফের আলোচনায় এনেছে ত্রিশ বছরের দীর্ঘ দাম্পত্য, তাঁদের ব্যক্তিগত জীবন এবং Zoho–র মালিকানা (Zoho founder personal life) নিয়ে দ্বন্দ্বকে।

দীর্ঘ দাম্পত্যে বিভিন্ন পর্যায়

৫৮ বছর বয়সী প্রমিলা শ্রীনিবাসনের (Pramila Srinivasan) বড় হওয়া নিউইয়র্কেই। Purdue University থেকে পিএইচডি করা প্রমিলা ও Princeton–এ পড়তে যাওয়া শ্রীধর পরিচয় হওয়ার চার বছরের মাথায় বিয়ে করেন, ১৯৯৩ সালে। প্রায় তিন দশক তাঁরা ক্যালিফোর্নিয়ায় একসঙ্গে ছিলেন। দম্পতির একমাত্র ছেলে অটিজমে আক্রান্ত।

১৯৯৬ সালে শ্রীধর তাঁর দুই ভাই ও বন্ধু টনি থমাসকে নিয়ে AdventNet নামে একটি সফটওয়্যার সংস্থা শুরু করেন— যেটি পরে ২০০৯ সালে Zoho নামে পরিচিত হয়। কিন্তু ব্যবসার মালিকানা ও সম্পত্তি বণ্টন নিয়েই দম্পতির সম্পর্কে টানাপড়েন (Zoho founder marital dispute) তৈরি হয় বলে অভিযোগ।

২০১৯ সালে ভেম্বু হঠাৎই ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যান তামিলনাড়ুর গ্রাম মাথলম্পারাইয়ে। এরপরেই সম্পর্কে ফাটল আরও দৃঢ় হয়।

স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

প্রমিলার দাবি, ২০২০ সালের নভেম্বর নাগাদ হোয়াটসঅ্যাপে ভেম্বু তাঁকে জানান যে তিনি বিবাহবিচ্ছেদ চান। পরে ২০২১ সালে ভেম্বু কোর্টে ডিভোর্সের মামলা আবেদন করেন।

আদালতে দাখিল নথিতে প্রমিলা অভিযোগ করেন, ভেম্বু তাঁকে এবং তাঁদের অটিজম আক্রান্ত ছেলেকে অবহেলায় ফেলে ভারত চলে যান। পরিবারকে একসময় তিনিই আর্থিকভাবে সামলাতেন। কিন্তু সবচেয়ে গুরুতর অভিযোগ, ভেম্বু নাকি Zoho–র শেয়ার ও সম্পত্তি জটিল লেনদেনের মাধ্যমে তাঁর ভাইবোনদের নামে করে দিয়েছেন, স্ত্রীর অনুমতি ছাড়াই। যা ক্যালিফোর্নিয়ার কমিউনিটি অ্যাসেট আইন লঙ্ঘন করে (California divorce law)। এই আইনে বিয়ের সময়ে অর্জিত সম্পত্তি বিবাহবিচ্ছেদে দুই জনের মধ্যে ভাগ হয়- সম্পত্তি কোথায় রাখা হয়েছে তা বিবেচ্য নয়।

ভেম্বু অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্ত্রী ও সন্তানকে আর্থিক দিক থেকে কখনও অবহেলা করেননি। তিনি জানান, গত তিন বছরের মার্কিন বেতন স্ত্রীর কাছেই রয়েছে, বাড়িটিও তাঁর নামে করে দেওয়া হয়েছে এবং স্ত্রীর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনকে Zoho আর্থিকভাবে সহায়তা করে।

প্রমিলার বর্তমান কাজ ও আদালতের সাম্প্রতিক নির্দেশ

বর্তমানে প্রমিলা সান ফ্রান্সিসকো বে–এরিয়ায় থাকেন ও স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা MedicalMine–এর প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি The Brain Foundation–এর নেতৃত্বে অটিজম গবেষণা ও সেবামূলক কাজ করেন।

২০২৪ সালের নভেম্বরে প্রমিলা আদালতে জরুরি আবেদন করলে মার্কিন আদালত ২০২৫ সালের জানুয়ারিতে ভেম্বুর বিরুদ্ধে ১.৭ বিলিয়ন ডলারের বন্ডের নির্দেশ দেয়। তবে ভেম্বুর আইনজীবী জানিয়েছেন, সিদ্ধান্তটি এখন আপিলে রয়েছে এবং অভিযোগগুলি 'মিথ্যে ও অতিরঞ্জিত'। বহু মোড় ঘুরে এই বিবাহবিচ্ছেদ মামলা আরও জটিল আকার নিচ্ছে। ভবিষ্যতে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই এখন নজর।


```