Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অলিম্পিক্স শেষে মনু ভাকের বাজাবেন ভায়োলিন, শিখবেন ভরতনাট্যমও!

১২৪ বছরের পুরনো ইতিহাস ভাঙার পরে মনু এবার বিশ্রাম নিতে চান।

অলিম্পিক্স শেষে মনু ভাকের বাজাবেন ভায়োলিন, শিখবেন ভরতনাট্যমও!

মনু ভাকের।

শেষ আপডেট: 16 August 2024 21:22

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে তিনি যা নজির গড়েছেন, তাতে তিনি সকলকে ছাপিয়ে গিয়েছেন। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস রচনা করেছেন মনু ভাকের। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মনুর অকুন্ঠ প্রশংসা করেছেন।

১২৪ বছরের পুরনো ইতিহাস ভাঙার পরে মনু এবার বিশ্রাম নিতে চান। টানা পরিশ্রমের ফসল পেয়েছেন। পদক জয়ের হ্যাটট্রিকও গড়তে পারতেন। কিন্তু পারেননি অল্পের জন্য মিস করায়।

মনুর ইচ্ছে এতদিন যেগুলি পারেননি, সেগুলি তিনি এবার রপ্ত করতে চান। সেই হিসেবে ভরতনাট্যম ও ঘোড়সওয়ার শিখতে চান তিনি। ভোরবেলা ওঠা, যোগব্যায়াম সবই আগের মতো চলবে। এমনকী ভাল বেহালা বাজাতে পারেন তিনি। এমনকী ভায়োলিনেও শখ রয়েছে। মার্শাল আর্টসেও দক্ষ।

২২ বছর বয়সি ভারতীয় শুটার জানিয়েছেন, এবার কিছুটা নিজের জন্য সময় দেব। যেগুলি করতে আমার ভাললাগে, তেমনি কিছু করতে চাই। মার্শাল আর্টস শেখা ছাড়াও ভরতনাট্যম নাচ শিখব। ভায়োলিন বাজানো, সেইসঙ্গে ঘোড়ার পিঠে চড়ার অভ্যাসও তাঁর রয়েছে।


```