Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাওড়ায় ধাক্কাধাক্কি করলেও বাংলার অধিনায়ক মনোজই

মনোজ এর আগেরবারই বাংলার হয়ে আর খেলবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু কর্তারা বুঝিয়ে সিনিয়র ক্রিকেটারকে আবারও ফিরিয়ে নিয়ে আসেন।

হাওড়ায় ধাক্কাধাক্কি করলেও বাংলার অধিনায়ক মনোজই

শেষ আপডেট: 29 December 2023 21:46

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় বড়দিনের কার্নিভাল নিয়ে বিতর্কে চাপে ছিলেন বিধায়ক ক্রিকেটার মনোজ তিওয়ারি। শুক্রবার সিএবি-র দল নির্বাচনী সভায় তাঁকে ঘিরেই বাংলা দল বাছাই হয়েছে। মনোজকে দলের অধিনায়ক করা হয়েছে।

মনোজ এর আগেরবারই বাংলার হয়ে আর খেলবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু কর্তারা বুঝিয়ে সিনিয়র ক্রিকেটারকে আবারও ফিরিয়ে নিয়ে আসেন। মনোজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ফের বাংলার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মনোজ শুরু থেকে বলে এসেছিলেন তিনি বাংলাকে চ্যাম্পিয়ন করেই অবসর নেবেন। গত মরশুমে ফাইনালে হেরে বাংলার আশা শেষ হয়ে যায়। এবার আবার বাংলাকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখবেন। এদিন দল বাছাই বৈঠকে ছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীই।

গত বৃহস্পতিবারই ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ হাওড়ায় বড়দিনের কার্নিভালকে কেন্দ্র করে দলাদলিতে মিশে ধাক্কা মেরেছিলেন হাওড়া পুর নিগমের প্রশাসক সুজয় চক্রবর্তীকে। তারপর ক্রীড়ামন্ত্রীর সামনে মধ্যস্থতা হলেও বিতর্কের রেশ থেকেই গিয়েছে। যদিও ক্রিকেটে যে মনোজের গ্রহণযোগ্যতা এখনও রয়েছে, সেটি বাংলার ক্রিকেট কর্তারা বুঝিয়ে দিলেন। 

বাংলার রঞ্জি দল: মনোজ তিওয়ারি (অধিঃ), অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, রনজ্যোৎ সিং খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সুরজ সিন্ধু এবং সুমন দাস।


```