Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

সোনা-ব্রোঞ্জের পরে রুপোও এল শ্যুটিংয়ে! প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে দ্বিতীয় মণীশ

এর আগে টোকিও প্যারালিম্পিক্সে মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন মণীশ ।

সোনা-ব্রোঞ্জের পরে রুপোও এল শ্যুটিংয়ে! প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে দ্বিতীয় মণীশ

মণীশ নারওয়াল

শেষ আপডেট: 1 September 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: ১০ মিটার এয়ার রাইফেলের মহিলা বিভাগে অবনী লেখারা সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলার পর পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টের ফাইনালে নেমেছিলেন ২৩ বছরের মণীশ নারওয়াল। কোরিয়ান শুটারকে হারিয়ে শেষ অবধি রুপোতে থামলেন তিনি।

হরিয়ানার ফরিদাবাদের ছেলে মণীশের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু, খেলার মাঝামাঝি ষষ্ঠ স্থানে নেমে আসেন ভারতীয় শ্যুটার। হাল ছাড়েননি। ফাইনাল শেষ করেন দ্বিতীয় স্থানে এসে। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন মণীশ।

আগেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা এবং ব্রোঞ্জ জিতেছে ভারত। ইতিহাস লিখেছেন অবনী লেখারা এবং মোনা আগরওয়াল। মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে পদক জেতেন প্রীতি পালও। এবার নাম লেখালেন মণীশ। 

অন্যদিকে, প্যারিস প্যারালিম্পিক্সে মেয়েদের আর্চারিতে কম্পাউন্ড ওপেন ব়্যাঙ্কিং পর্বে ৭০৩ পয়েন্ট সংগ্রহ করে ইতিমধ্যেই নতুন ইতিহাস রচনা করেছে ১৭ বছরের শীতল দেবী। নতুন বিশ্বরেকর্ড গড়ার দুয়ারে দাঁড়িয়ে ছিল সে। কিন্তু মাত্র এক পয়েন্টের জন্য তা অধরা থেকে যায়। এখন ফাইনালে কোন পদক আসে তার হাত ধরে, সেই অপেক্ষায় তাকিয়ে গোটা দেশ। 


```