Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Mamata Banerjee: 'ভারতীয় হিসেবে গর্বের', টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত প্রশংসা মমতার

টিম ইন্ডিয়ার এই জয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: 'ভারতীয় হিসেবে গর্বের', টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত প্রশংসা মমতার

ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 March 2025 23:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় ক্রিকেট দল। প্রায় একপেশে একটা ম্যাচে রোহিত শর্মার দল কিউয়ি ব্রিগেডকে ৪ উইকেটে পরাস্ত করে। জয়ের পর ২৫২ রান তাড়া করতে নেমেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৬ উইকেট হারিয়ে তারা এই রানটা হাসিল করে নেয়। এই নিয়ে তৃতীয়বার ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল।

ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে গর্জন শুনতে পাওয়া যায়। তিনি ৭৬ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন। শ্রেয়স আইয়ারও ৪৮ রান করেন। শেষের ওভারগুলো কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করলেন। আর সেইসঙ্গে ভারত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুটো করে উইকেট শিকার করেছেন।

টিম ইন্ডিয়ার এই জয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, 'আজ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া যে জয়লাভ করেছে, তা এককথায় অসাধারণ। এমন একটা শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে আমাদের ছেলেরা স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জয়লাভ করেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা দাপটের সঙ্গে এই খেতাব জিততে পেরেছি। আজকের রাতটা প্রত্যেক ভারতীয়র কাছে যথেষ্ট গর্বের।'

প্রসঙ্গত এই নিয়ে টিম ইন্ডিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। দুবাইয়ে আয়োজিত ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল। ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। ৪৯ ওভারের শেষ বলে জাদেজার ব্যাট থেকে জয়সূচক বাউন্ডারি বেরিয়ে আসে। সেইসঙ্গে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল ভারত। রোহিতের ব্যাট থেকে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস বেরিয়ে আসে। এছাড়া কেএল রাহুল ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়ার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।


```