
শেষ আপডেট: 11 May 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলাররাও সুরক্ষিত নন এই সমাজে। হিংসার বলি হলেন এক মালয়েশিয়ার ফুটবলার। সেই দেশের নামী তারকা ফয়সল হালিমকে অ্যাসিড হামলা করা হয়েছে। এতে তাঁর শরীরের অনেকখানি অংশ ঝলসে গেছে। তবে অস্ত্রোপচার করার পর তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। এই খবর জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি বার্নামা।
গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ায় ফুটবলারদের উপর অ্যাসিড সিরিজ হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ফয়সলের উপরও হামলা চালানো হয়।
এই হামলায় মারাত্মক জখম হন ফয়সল। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, শরীরে পুড়ে যাওয়ার মাত্রা বেশি হওয়ার কারণে হাঁটতে ও কথা বলতে পারছিলেন না ফয়সল। তবে অস্ত্রোপচার করার তিনি কিছুটা হাঁটতে পারছেন এবং কথাও বলতে পারছেন।
মালয়েশিয়ার পেশাদার ফুটবল ক্লাব সেলানগর এফসির হয়ে খেলেন ফয়সল। ক্লাবটির ডেপুটি প্রেসিডেন্ট শাহরিল মোক্তার জানিয়েছেন, ফয়সালের শরীরে তিন ঘণ্টা যাবৎ অস্ত্রোপচার করা হয়েছে।
এই অ্যাসিড হামলার আতঙ্কে পরে ক্লাবটির একাধিক ম্যাচও বাতিল করে দেন ফুটবলাররা। তবে খুব শীঘ্রই সতীর্থ ফয়সল সুস্থ হয়ে উঠবেন, এটাই আশা করছেন তাঁরা। জানা গিয়েছে, লিগের গত ম্যাচে হেরে গিয়েছিল ক্লাব দলটি। যে কারণে এক সমর্থক দলের ডিফেন্ডারকে একটি মলে দেখা হতেই তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারে। ঝলসে যায় সারা শরীর। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।