Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

IPL 2025: ‘বড়সড় বদলের ধর্ম চেন্নাইয়ের ডিএনএতেই নেই’, দাবি হেডেনের

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় অনভিজ্ঞ, বছর সতেরোর মুম্বইকর আয়ুষ মাত্রের উপর আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও ফ্র‍্যাঞ্চাইজির শীর্ষ স্তর থেকে খুব বেশি পরিবর্তনের নির্দেশ আসার সম্ভাবনা দেখছেন না ম্যাথু হেডেন।

IPL 2025: ‘বড়সড় বদলের ধর্ম চেন্নাইয়ের ডিএনএতেই নেই’, দাবি হেডেনের

ম্যাথু হেডেন

শেষ আপডেট: 14 April 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে একের পর এক ম্যাচ হেরে চলেছে চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলে সর্বশেষ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। প্লেঅফে ওঠার রাস্তা ক্রমশ জটিল হচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ধোনিকে নিয়ে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিনের মতো খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তুলেছেন কৃষ্ণনামাচারি শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটার।

এই পরিস্থিতিতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় অনভিজ্ঞ, বছর সতেরোর মুম্বইকর আয়ুষ মাত্রের উপর আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও ফ্র‍্যাঞ্চাইজির শীর্ষ স্তর থেকে খুব বেশি পরিবর্তনের নির্দেশ আসার সম্ভাবনা দেখছেন না ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের মতে, সিএসকের ডিএনএ-তে ব্যাপক রদবদলের ধর্ম নেই। ফলে এবারও তার ব্যত্যয় হবে না।

হেডেন বলেন, ‘আমি বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। এটা চেন্নাইয়ের ডিএনএ-তেই নেই। তাদের দর্শন হচ্ছে: নিজেদের উপর আস্থা রাখো। চলতি পদ্ধতিতে বিশ্বাস থাকুক। পাওয়ারপ্লেতে ৬০ রান তোলার মতো দল হয়তো তারা নয়৷ কিন্তু চেন্নাইকে একটা পার্থক্যের রাস্তা খুঁজে নিতেই হবে৷’

বদলের সম্ভাবনা নেই—বলার পরেও হেডেনের দাবি: বদল জরুরি। কারণ ব্যাখ্যায় তিনি বলেন: ‘পরিবর্তন ছাড়া সবকিছু অগোছালো হয়ে যায়। একই কাজ করে যাব অথচ আলাদা ফলাফল আশা করব—এর অর্থ নেই৷ সমস্যা শনাক্ত করে তারা পদক্ষেপ নেবে কি না, সেটা জানা নেই৷ কিন্তু কিছু একটার বদল জরুরি।’

প্রসঙ্গত, ঘরের মাঠে চারটির মধ্যে তিনটি ম্যাচ হেরেছে চেন্নাই। প্লেঅফ থেকে ছিটকে যাওয়ার মুখে তারা। পরের রাউন্ডে যেতে হলে আটটি ম্যাচ জিততেই হবে। খুব বেশি হলে দুটো ম্যাচ হারতে পারে তারা। সেক্ষেত্রেও অনেক অঙ্কের যোগ-বিয়োগ চালিয়ে যেতে হবে৷


```