Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আমরা অজুহাতে সোনা পাব! অলিম্পিক্সে ব্যর্থতা নিয়ে লক্ষ্য-সিন্ধুদের বিঁধলেন গাভাসকার

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন প্রকাশ পাড়ুকোন।

আমরা অজুহাতে সোনা পাব! অলিম্পিক্সে ব্যর্থতা নিয়ে লক্ষ্য-সিন্ধুদের বিঁধলেন গাভাসকার

গাভাসকারের সমালোচনা লক্ষ্যদের উদ্দেশে।

শেষ আপডেট: 12 August 2024 21:26

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। তিনি জানিয়েছিলেন, ‘‘কেন্দ্র সরকার সবরকম সুবিধে দেওয়ার পরেও এমন ব্যর্থতা মানা যায় না। আরও দায়িত্ববোধ আশা করেছিলাম।’’

প্রকাশের এই বক্তব্যের পরে সমালোচনাও শুরু হয়। অশ্বিনী পোনাপ্পার মতো তারকাও এই কিংবদন্তি ব্যাডমিন্টন তারকাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘স্যার, আপনি শুধু সাফল্যটা নেবেন, ব্যর্থতা নেবেন না, তা কী করে হয়। দায়ভার শুধু খেলোয়াড় নেবে কেন? আপনাকেও নেওয়া উচিত।’’

প্রকাশের সমর্থনে এগিয়ে এলেন সুনীল গাভাসকারও। ভারতীয় ক্রিকেটের লিটলমাস্টার বলেছেন, ‘‘প্রকাশ তো খারাপ কিছু বলেননি। আমরা আসলে পারফরম্যান্সে নয়, অজুহাতে সকলকে হারিয়ে দেব। অজুহাতেই আমরা সোনা পাব।’’

সানি শুধু এই বলেই থেমে যাননি। তিনি এও জানান, ‘‘কয়েকজন ব্যাডমিন্টন তারকাকে দেখে মনে হয়েছে প্যারিসের বাগানে ঘুরতে গেছে। এমন কেন হবে পারফরম্যান্স? আসলে ভাল খেলতেও দায়িত্ববোধ লাগে। যেখানে সরকার এত অর্থ খরচ করল, তার প্রতিদানে কেন কিছু প্রত্যাশা করব না।’’


```