Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে নেটে মাহি, সানি বলছেন, ‘মেন্টর ধোনি ম্যাচ জেতাবে না!’

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (MS Dhoni) কাছেও পরীক্ষা। তিনি মেন্টর (Mentor) হিসেবে কতটা সফল হবেন, সেই নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশেষজ্ঞদের একটা অংশ বলতে শুরু করেছেন, অগাধ অভিজ্ঞতা শেয়ার করে মাহি দুটি দলের পার্থক্য গড়ে দেবেন। ড্রেসিংরুমে

থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে নেটে মাহি, সানি বলছেন, ‘মেন্টর ধোনি ম্যাচ জেতাবে না!’

শেষ আপডেট: 22 October 2021 17:37

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (MS Dhoni) কাছেও পরীক্ষা। তিনি মেন্টর (Mentor) হিসেবে কতটা সফল হবেন, সেই নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশেষজ্ঞদের একটা অংশ বলতে শুরু করেছেন, অগাধ অভিজ্ঞতা শেয়ার করে মাহি দুটি দলের পার্থক্য গড়ে দেবেন। ড্রেসিংরুমে ধোনি থাকাই একটা দলের পক্ষে বড় ফ্যাক্টর। শুক্রবার নেটে ধোনিকে দেখা গিয়েছে থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে। টানা তিনি বল ছুঁড়ে গিয়েছেন দলের ব্যাটসম্যানদের। একটা সময় এই কাজটাই করতেন গ্যারি কার্স্টেন। ধোনি অবশ্য দলের মেন্টর হিসেবে শুধু পরামর্শ দিয়ে ক্ষান্ত থাকবেন তাই নয়, পাশাপাশি দলের নানা বিষয়ও দেখভাল করবেন। আরও পড়ুন: হাসি-কান্নার মিশেলে রচিত হল ইতিহাস, বিশ্বকাপের শেষ বারোয় নামিবিয়া এদিকে, এম এস ধোনি থাকা মানেই ভারতের খেতাব চলে এসেছে, এমনটি মনে করেন না সুনীল গাভাসকার। তিনি জানিয়েছেন, ‘‘ধোনি দলের একটা পার্ট, কেউ যদি মনে না করে, ধোনি এসে ট্রফি দিয়ে দেবে, তা ঠিক নয়। আসল কাজ কোহলিদের মাঠে নেমে করতে হবে।’’ লিটল মাস্টার মনে করেন, মাঠে পারফরম্যান্সের কারণে প্রাক্তন অধিনায়ক কিছুটা হলেও সাহায্য করতে পারেন। ম্যাচ জেতা ও টুর্নামেন্ট জেতা খেলোয়াড়দের দায়িত্ব। সানি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এও বলেন, ‘‘মেন্টর অনেক কিছু করতে পারেন না। এই ফর্ম্যাটে দ্রুত পরিবর্তিত হয়ে থাকে এবং তাই ড্রেসিংরুমের পরিবেশ প্রস্তুত করতে সাহায্য করবেন মেন্টর। প্রয়োজনে তিনি আপনাকে কৌশল পরিবর্তন করতে সাহায্য করতে পারেন। কিন্তু মাঠে নেমে ক্রিকেটারদেরই সেরা পারফরম্যান্স করে দেখাতে হবে।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```