Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বায়োপিকে নিজের চিত্রনাট্য নিজেই লিখবেন সৌরভ, জানালেন মহারাজ স্বয়ং

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটমহলে একটি প্রবাদ রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) চিত্রনাট্য (Script) লেখেন স্বয়ং ঈশ্বর (God)। একটা সাধারণ মানুষের জীবনে এত উত্থান-পতন দেখা যায় না, এত কানাগলি থাকে না, ফুটপাথ থেকে রাজপ্রাসাদে অধিষ্ঠিত ত

বায়োপিকে নিজের চিত্রনাট্য নিজেই লিখবেন সৌরভ, জানালেন মহারাজ স্বয়ং

শেষ আপডেট: 7 October 2021 13:09

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটমহলে একটি প্রবাদ রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) চিত্রনাট্য (Script) লেখেন স্বয়ং ঈশ্বর (God)। একটা সাধারণ মানুষের জীবনে এত উত্থান-পতন দেখা যায় না, এত কানাগলি থাকে না, ফুটপাথ থেকে রাজপ্রাসাদে অধিষ্ঠিত তিনিই হতে পারেন। যেটি কেউ ভাবে না, সেটিই ঘটে সৌরভের জীবনে। তাই তাঁর জীবন এত মুখরোচক, এত উপাদানে ঠাসা। মহারাজকে নানা ভূমিকায় দেখা গিয়েছে। তিনি ক্রিকেটার প্রথমে, তারপরে প্রশাসক, ধারাভাষ্যকার, সঞ্চালক, বিশ্লেষক, কলামিস্ট, এমনকি ব্যবসাও তিনি ভাল বোঝেন। তিনি এককথায় অলরাউন্ডার। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর যে বায়োপিক হবে, তার চিত্রনাট্যও তিনিই লিখবেন, এমনই একটি কথা শোনা গিয়েছে। দ্য ওয়াল-কে এদিন জানিয়েছেন, ‘‘মনে হচ্ছে তাই হবে, দেখা যাক!’’ ছোট্ট একটি কথা, কিন্তু কী প্রাসঙ্গিক। সম্প্রতি এক সাক্ষাৎকারেও ভারতের নামী প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘পুরো চিত্রনাট্যই আমি লিখব। তার পর সেটা ওদের কাছে পাঠিয়ে দেব।’’ স্ক্রিপ্ট কেমন হবে, কী কী ঘটনা তাতে থাকবে, গ্রেগ চ্যাপেলের ঝামেলা কি আসবে, সেই সম্পর্কে নানা কৌতুহল থাকলেও, অবশ্য এখনই কিছু খোলসা করেননি দাদা। সৌরভ বলেছেন, ‘‘সেই সব নিয়ে এখনও কিছু ভাবিনি। আগে স্ক্রিপ্ট লিখতে বসি। তারপর সব ঠিক করব। আসলে এখন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আইপিএল চলছে। তার পরই আবার বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। বিশ্বকাপটা আগে শেষ হোক। তারপর লেখা শুরু করব।’’  

```