
সুনীল ছেত্রী ও লুকা মদরিচ।
শেষ আপডেট: 6 June 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: আবেগের স্রোত বয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলে। ৩৯ বছরের এমন একজন ফুটবলারের আজ বিদায়ী ম্যাচ, যিনি আর দেশের হয়ে তাঁর শ্রেষ্ঠত্ব দেখানোর সুযোগ পাবেন না। যাঁকে ভারতীয় ফুটবল নামই দিয়েছিল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
সুনীল ছেত্রী মানে শুধু একজন ফুটবলার নন, সুনীল মানে আবেগ, লড়াই, দায়বদ্ধতার এক অপূর্ব নিদর্শন, তিনি নিজেই এক দৃষ্টান্ত। এমন একটা সময়ে সুনীল দেশের জার্সি তুলে রাখছেন, যাঁর নামে সেই আকুতি ভেসে উঠছে, ‘কেন এত তাড়া ছিল তোমার খেলা ছাড়ার!’
এটাই চেয়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবল আইকন। শুধু দেশেই নয়, বিদেশের ফুটবলাররাও এই মহান ফুটবলারের শেষ ম্যাচের আগে ব্যথিত। ক্রোয়েশিয়ার অধিনায়ক তথা রিয়াল মাদ্রিদের অক্লান্ত সৈনিক লুকা মদরিচ যেমন টুইট করেছেন, ‘‘সুনীল তুমি মহান খেলার এক কিংবদন্তি। তোমার বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে থাকুক, এই শুভেচ্ছা জানাই। কুয়েতের বিরুদ্ধে ম্যাচের জন্য অজস্র অভিনন্দন তোমাকে। আমি নিশ্চিত, তোমার সতীর্থরা শেষ ম্যাচে উজাড় করে জিততে চাইবে।’’
Thank you Luka ????
— Igor Štimac (@stimac_igor) June 5, 2024
We will do everything in our power to make our country and our captain proud ???????? @lukamodric10 @chetrisunil11 @IndianFootball pic.twitter.com/eHPyPfnToi
লুকা ২০১৮ সালের ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন। তিনিও এককথায় গোলমেশিন। ভারতের কোচ ইগর স্টিম্যাশ যখন ক্রোটদের কোচ ছিলেন, সেই দলের অধিনায়ক ছিলেন লুকা। তিনিও প্রিয় পাত্র ইগরের।
লুকার আবেগমুখর বার্তার প্রতিক্রিয়া দেওয়ার সময় পাননি সুনীল। তিনি নিজেও শেষ ম্যাচের আগে কিছুটা হলেও বেসামাল রয়েছেন। কারণ তাঁকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের এই আবেগে তিনিও দৃশ্যত মুহ্যমান। লুকার বার্তার প্রতিক্রিয়া দিয়েছেন ইগরই। ভারতের বর্তমান কোচ পালটা লিখেছেন, ‘‘ধন্যবাদ লুকা, তোমার এই বার্তা সকলের মন স্পর্শ করেছে। তুমি নিজেও তো আমাদের দেশকে অনেক দিয়েছ। তোমার জন্যও আমরা সবাই গর্বিত।’’