Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

খেতাবের দোরগোড়ায় লিভারপুল, প্রয়োজন মাত্র এক পয়েন্ট

প্যালেসের বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গানার্স। যার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির দোরগোড়ায় পৌঁছে গেল লিভারপুল। মাত্র এক পয়েন্ট পেলেই ইপিএল চ্যাম্পিয়নশিপের খেতাব ঢুকে পড়বে অল রেডসের ক্যাবিনেটে।

খেতাবের দোরগোড়ায় লিভারপুল, প্রয়োজন মাত্র এক পয়েন্ট

লিভারপুল

শেষ আপডেট: 24 April 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হোঁচট খেয়েছে আর্সেনাল (Arsenal)। প্যালেসের বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গানার্স। যার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির দোরগোড়ায় পৌঁছে গেল লিভারপুল (Liverpool)মাত্র এক পয়েন্ট পেলেই ইপিএল চ্যাম্পিয়নশিপের (EPL Champion) খেতাব ঢুকে পড়বে অল রেডসের ক্যাবিনেটে।

আর্সেনালের ঝুলিতে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। অর্থাৎ এখনও কাগজে-কলমে লিভারপুলকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে আর্সেনালের। সে জন্য অবশ্য লিভারপুলকে সব ম্যাচ হারতে হবে এবং আর্সেনালকে সবক’টি জিততে হবে। এরপরও অবশ্য পয়েন্ট সমান হলেও শিরোপা নির্ধারণ হবে গোল ব্যবধানে। যেখানে আর্সেনালের চেয়ে ১০ গোলে এগিয়ে আছে লিভারপুল। তাই লিভারপুল চাইলে উৎসবটা এখনই শুরু করে দিতে পারে।

এমিরেটসে আর্সেনাল ম্যাচ শুরুই করে গোল দিয়ে। ম্যাচের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াকুব কিভিওর। ম্যাচের ২৭ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতা ফেরান এবেরেচি এজা। এই সমতা অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার। বিরতির পর আর্সেনাল একবার বল জালে জড়ালেও, গোলটি বাতিল হয়। সেই সুযোগে ৮৩ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করে ক্রিস্টালকে সমতায় ফেরান জাঁ-ফিলিপ মাতেতা।

ফলে ২-২ গোলেই শেষ হয় ম্যাচ। সেইসঙ্গে কার্যত শেষ হয়ে যায় ইপিএল জয়ের স্বপ্নও।


```