Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Liston Colaco Goal : লিস্টনের ভলিতে এগোল মোহনবাগান, গোল করেও দেখলেন হলুদ কার্ড

এই ম্যাচে লিস্টনের গোলের পর প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

Liston Colaco Goal : লিস্টনের ভলিতে এগোল মোহনবাগান, গোল করেও দেখলেন হলুদ কার্ড

দুর্দান্ত গোল করলেন লিস্টন কোলাসো

শেষ আপডেট: 27 January 2025 21:20

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে ভাঙল মেরিনার্সদের আবেগের বাঁধ। সোমবার (২৭ জানুয়ারি) বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই ম্যাচে বাগান ব্রিগেড আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোলটি করলেন লিস্টন কোলাসো। শেষপর্যন্ত বাগান ব্রিগেড এই লিড বজায় রাখতে পারে কি না, সেটাই দেখার।

ম্যাচের ৭৪ মিনিটে আসে মোহনবাগান সুপার জায়ান্টের সেই কাঙ্খিত গোল। স্টুয়ার্টের ক্রস থেকে বক্সের মধ্যে বলটা গিয়েছিল। সেখান থেকে হেড দিয়ে বলটা বের করার চেষ্টা করা হয়। প্রতিহত হয়ে আসা বলটাই লিস্টনের পায়ে চলে আসে। আর বলটা পায়ে আসতেই বেঙ্গালুরুর পেনাল্টি অঞ্চল থেকে প্রথম টাচে ভলি নেন লিস্টন। শটটার যতই প্রশংসা করা হোক না কেন, ততই যেন কম বলা হবে। গুরপ্রীতের কাছে বলটা আটকানোর কোনও সুযোগই ছিল না।

এই গোল করতে না করতেই আনন্দে কার্যত আত্মহারা হয়ে যান লিস্টন। আবেগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তিনি নিজের জার্সি খুলে ফেলেন। বিদেশি ফুটবলে এমন দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়। ম্যাচ রেফারি রাহুল গুপ্তা অবশ্য রেয়াত করেননি। তিনি লিস্টনকে নিয়মমাফিক হলুদ কার্ড দেখান। লিস্টন হাসতে হাসতেই সেই শাস্তি মাথা পেতে গ্রহণ করেন।

এই ম্যাচটা মোহনবাগানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত ২ ম্যাচে তারা জিততে পারেনি। প্রথমে জামশেদপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর চেন্নাইনের বিরুদ্ধে হয় গোলশূন্য ড্র। সেকারণে এই ম্যাচে সময় যত এগোচ্ছিল, ততই মলিনার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়ে যাচ্ছিল। অবশেষে এই গোল কিছুটা হলেও তাঁকে অক্সিজেন দেবে।


```