Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

একেই বলে মেসি-টাচ! বিপক্ষ ডিফেন্ডারকে বাঁচিয়ে গোলের পাস লিওর, মুগ্ধ ফুটবল দর্শকরা

আমেরিকা মেজর সকার লিগে মেসির একটা শিল্প নিয়ে বহুল চর্চা হচ্ছে। রিয়াল সল্টলেকের বিরুদ্ধে ম্যাচে ইন্টার মিয়ামি দুই গোলে জিতেছে। আর দুটি গোলের ক্ষেত্রেই মেসির অবদান রয়েছে।

একেই বলে মেসি-টাচ! বিপক্ষ ডিফেন্ডারকে বাঁচিয়ে গোলের পাস লিওর, মুগ্ধ ফুটবল দর্শকরা

শেষ আপডেট: 22 February 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: কেন তিনি বিশ্বের সেরা ফুটবলার, আরও একবার প্রমাণ হল। লিওনেল মেসির বছরে আয়ের পরিমাণ ২৭০০ কোটি টাকা। কেন তাঁকে কোটি কোটি অর্থে কেনে দলগুলি, সেটিও বোঝা গিয়েছে।

আমেরিকা মেজর সকার লিগে মেসির একটা শিল্প নিয়ে বহুল চর্চা হচ্ছে। রিয়াল সল্টলেকের বিরুদ্ধে ম্যাচে ইন্টার মিয়ামি দুই গোলে জিতেছে। আর দুটি গোলের ক্ষেত্রেই মেসির অবদান রয়েছে।

এদিনই সকালে ফ্লোরিডায় খেলতে নেমে প্রথমার্ধে একটি গোল পায় মিয়ামি। মেসির অ্যাসিস্টে গোলটি করেন রবার্ট টেইলর। ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পায় মিয়ামি। এবার লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দিয়াগো গোমেজ। ম্যাচের ৮৩ মিনিটে ডানপায়ের শটে গোলটি করেন তিনি।

এই ম্যাচের মাধ্যমে প্রথম একাদশে অভিষেক হল সুয়ারেজের। বার্সেলোনায় মেসির সতীর্থদের মধ্যে তৃতীয় ফুটবলার হিসেবে মিয়ামিতে যোগ দিয়েছেন উরুগুয়ের তারকা।

এই ম্যাচে অবাক করার একটি দৃশ্য দেখা গিয়েছে। মেসি বিপক্ষ বক্সে হানা দেওয়ার সময় বিপক্ষের এক ডিফেন্ডার মাটিতে পড়ে গিয়েছিলেন। রেফারি খেলা চালিয়ে যান। মেসি গোল বক্সে হানা দেওয়ার সময় খেয়াল করেন প্রতিপক্ষ ডিফেন্ডার মাটিতে পড়ে রয়েছে। তিনি চকিতে বলটি ওই ফুটবলাররের শরীরের ওপর দিয়ে নিয়ে গিয়ে সতীর্থের উদ্দেশে গোলের বল রাখেন। মেসি ম্যাজিকের ভিডিও দেখে আপ্লুত সকলেই। সবাই এটিও বলছেন, মেসি টাচ একেই বলে। ফুটবলকে শিল্পের পর্যায়ে উন্নিত করেছেন তিনি।


```