Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কোপার আগে অনবদ্য মেসি, মার্টিনেজকে পেনাল্টি মারতে দিয়ে দৃষ্টান্ত লিওর

আর্জেন্টিনা দলে সবসময় পেনাল্টি নিয়ে থাকেন মেসি। তাই সবাই ভেবেছিল এবারও হয়তো তিনিই পেনাল্টি নেবেন, কিন্তু মেসি পেনাল্টি নিতে বলেন মার্টিনেজকে।

কোপার আগে অনবদ্য মেসি, মার্টিনেজকে পেনাল্টি মারতে দিয়ে দৃষ্টান্ত লিওর

শেষ আপডেট: 15 June 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি খেললে একটা দলের কী সুবিধে হতে পারে, সেটি আরও একবার ভাল করে বুঝতে পারলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই মেসি খেলেছেন।  মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে ছন্দে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

পরীক্ষা নিরীক্ষার প্রীতি ম্যাচে ডি মারিয়া ও আলভারেজকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। সবাইকে চমকে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় তারা।

গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ম্যাচের ১২ নিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক্ক ভুল পাস দিলে মেসি গোলমুখের সামনে থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।

 প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কারবোনিকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ৬৬ মিনিটে মেসির পাস থেকে আবারও গোল করেন লাউতারো।

৭৭ মিনিটে বদলি হিসেবে নামা ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। বড় জয়ে কোপা আমেরিকার আগে স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা।

গুয়াতেমালার বিপক্ষে কোপা আমেরিকার আগে এক প্রীতি ম্যাচের ৩৯ মিনিটের সময় ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলে সবসময় পেনাল্টি নিয়ে থাকেন মেসি। তাই সবাই ভেবেছিল এবারও হয়তো তিনিই পেনাল্টি নেবেন, কিন্তু মেসি পেনাল্টি নিতে বলেন মার্টিনেজকে। গোলের দেখা মিলছিল না, সেই কারণে মার্টিনেজের গোলের প্রয়োজন ছিল।

খেলা শেষে তাই মার্টিনেজ ধন্যবাদ জানান দলের অধিনায়ক মেসিকে। লাউতারো বলেছেন, ‘‘আমি লিওর দিকে তাকালাম, লিও আমার দিকে তাকাল। তখনই বুঝে যাই পেনাল্টি কিক আমাকে মারতে বলছে। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। মাঠ ও মাঠের বাইরে এক অসাধারণ মানুষ মেসি।’’


```