Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেসির আর্জেন্তিনা আসছে অক্টোবরে, ১৪ বছর পর ভারতে পা রাখছেন ফুটবলের রাজপুত্র

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ তৃতীয়বার জিতেছিল আর্জেন্তিনা।

মেসির আর্জেন্তিনা আসছে অক্টোবরে, ১৪ বছর পর ভারতে পা রাখছেন ফুটবলের রাজপুত্র

লিওনেল মেসি। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 March 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির অধিনায়কত্বে বিশ্বজয়ী আর্জেন্তিনা টিম আসছে ভারতে। কলকাতায় মারাদোনা আসার বহু বছর পর ফুটবল-পাগল দেশের মাটিতে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে অক্টোবরে সদলবলে আসছেন মেসি। বুধবার আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন একথা জানিয়েছে। 

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ তৃতীয়বার জিতেছিল আর্জেন্তিনা। ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে যোগ্যতা নির্ণায়ক পর্বও উতরে গিয়েছে। তারপরই আর্জেন্তিনা টিম আন্তর্জাতিক প্রচারের উদ্দেশ্যে নীল-সাদা জার্সি গায়ে বিশ্ব সফরে বেরিয়ে পড়ছে। তারই অঙ্গ হিসেবে অক্টোবরে ভারতের সবুজ ঘাসে দাপাদাপি করতে দেখা যাবে মেসিকে।

আর্জেন্তিনার ফুটবল সংগঠক ক্লদিও ফেবিয়ান তাপিয়া বলেন, আমরা নতুন এক শীর্ষ স্পর্শ করতে চলেছি। ভারত ও সিঙ্গাপুরে নতুন সম্ভাবনার দরজা খুলতে আসছি। ২০২৫ এবং ২০২৫ সালে আমরা নতুন নতুন দেশে আমাদের ফুটবল ঐতিহ্যের উপস্থিতি জানান দেব। এএফএ-র আরেক কর্তা জানান, ২০২১ সাল থেকে আমরা ভারতকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে চিহ্নিত করেছি।

তিনি আরও বলেন, ভারতে আমরা স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্লাবগুলির সঙ্গে মজবুত সম্পর্ক গড়তে আগ্রহী। ভারতে আর্জেন্তিনা প্রেমী বহু মানুষ আছেন। তাই সেখানে আরও বেশি মাত্রায় আর্জেন্তিনা ভক্ত গড়ে তোলার চেষ্টায় আছি আমরা। এর আগে ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে এসেছিলেন মেসি।


```