Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

প্যারিসে গেমস ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন, পদক থেকে এক ধাপ দূরে

শুক্রবার প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন

প্যারিসে গেমস ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন, পদক থেকে এক ধাপ দূরে

সেমিফাইনালে লক্ষ্য সেন

শেষ আপডেট: 2 August 2024 23:16

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের পক্ষে। পি ভি সিন্ধুর গেমস থেকে অকাল হারের পর সপ্তম দিন ব্যাডমিন্টনে ভারতের পদক সম্ভাবনা দাঁড়িয়েছিল একজনের উপরই। তিনি লক্ষ্য সেন। শুক্রবার প্রথম ভারতীয় পুরুষ হিসেবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন চিনের চাউ তিয়েন চেং। তাঁকে ১৯-২১, ২১-১৫, ২১-১৫ গেমে হারালেন লক্ষ্য সেন। প্রথম দুই সেট হেরে গিয়েও পদক থেকে আর এক ম্যাচ দূরে রইলেন লক্ষ্য। 

অলিম্পিক্স থেকে পিভি সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ ছিটকে যাওয়ার পর ব্যাডমিন্টনে লক্ষ্যর দিকেই দেশবাসীর নজর। গতবছর সিঙ্গাপুর ওপেনে চাউ তিয়েন চেনের কাছে হেরে গিয়েছিলেন লক্ষ্য। এদিন ভারতের ব্যাডমিন্টন তারকার কাছে বদলার ম্যাচ ছিল। শেষমেষ নিলেন প্রতিশোধ। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্স সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন ২২ বছরের তারকা। ৭৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন তিনি। 

লক্ষ্যর বিরুদ্ধে শুরুটা বেশ দাপটের সঙ্গে করেছিলেন চউ তিয়েন। প্রথম গেমে পরপর ২ পয়েন্ট জিতে ২-০ এগিয়ে যান তিনি। তবে লক্ষ্য ফাইট দেন। শীঘ্রই ২-২ করে দেন ভারতীয় খেলোয়াড়। এরপর চাউ তিয়েন পরপর ৩টি পয়েন্ট জিতে ৫-২ করেন। ফের ঘুরে দাঁড়ান লক্ষ্য। কিন্তু এরপরই চউ তিয়েন ২১-১৯ পয়েন্টে প্রথম গেম ছিনিয়ে নেন।

দ্বিতীয় গেমের শুরুটা ভাল করেন লক্ষ্য। ৪-১-এ এগিয়ে যান। কোর্ট কভারেজে অনেকটা এগিয়ে থাকলেও একটা সময়ে লক্ষ্যকে ধরে ফেলেন প্রতিপক্ষ। যদিও তাতে একেবারেই দমে যাননি ভারতীয় শাটলার‌।  ২১-১৫ তে দ্বিতীয় গেম জেতেন লক্ষ্য। 

এরপর তৃতীয় গেমে শুরুতেই পিছিয়ে পড়লেও পরে ৪-৩ এ এগিয়ে যান লক্ষ্য। লিড ধরে রাখেন তিনি। শেষ পর্যন্ত ২১-১২ তে গেম জেতেন লখনউয়ের তরুণ শাটলার। 


```