Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

একই দিনে অলিম্পিক্সে ব্রোঞ্জ ফস্কালেন ব্যাডমিন্টনের লক্ষ্য সেন ও শুটিংয়ের মাহেশ্বরীরা

একইদিনে সোমবার অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক হারালেন ব্যাডমিন্টনের লক্ষ্য সেন ও ভারতের শুটিং দল।

একই দিনে অলিম্পিক্সে ব্রোঞ্জ ফস্কালেন ব্যাডমিন্টনের লক্ষ্য সেন ও শুটিংয়ের মাহেশ্বরীরা

লক্ষ্য সেনের ‘লক্ষ্য’ পূরণ হল না।

শেষ আপডেট: 5 August 2024 19:28

দ্য ওয়াল ব্যুরো: একইদিনে সোমবার অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক হারালেন ব্যাডমিন্টনের লক্ষ্য সেন ও ভারতের শুটিং দল। যে দলের দুই সদস্য হলেন মাহেশ্বরী চৌহান ও অরনজিৎ সিং নারুকা। শুটিং দল হারল চিনের কাছে। 

রবিবার ডেনমার্কের তারকা অ্যাক্সেনসেনের বিরুদ্ধে দুই সেটেই প্রথমে এগিয়েছিলেন। পরে আর সেই চাপ ধরে রাখতে পারেননি লক্ষ্য সেন। খেলা শেষে বলেছিলেন, এই হার থেকে আগামী দিনে শিক্ষা নিতে হবে।

সোমবার অবশ্য সেই হার থেকে শিক্ষা নিয়েছেন তিনি বলা যাবে না। ২২ বছরের তরুণ শাটলারের প্রথম অলিম্পিক্স সফর মন্দ বলা যাবে না। বরং তিনি এই বয়সেই লড়েছেন। পদক হয়তো পাননি, কিন্তু তিনি বিপক্ষের সমীহ আদায় করেছেন। 

সোমবার একইভাবে প্রথম সেট লক্ষ্য জিতেছিলেন ২১-১৩ সেটে। কিন্তু পরের দুটি সেটে দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকা। আলমোড়ার তরুণ শাটলার তারমধ্যে চোট পেয়ে ছন্দ হারান। তাও লড়াই থেকে সরে আসেননি। কিন্তু ব্রোঞ্জ জয়ের জন্য অদম্য জেদ ধরে রাখার কথা সেটি দেখা যায়নি লক্ষ্য সেনের মধ্যে। সেই কারণেই দ্বিতীয় সেটে হারেন ২১-১৬ ব্যবধানে। এমনকী তৃতীয় সেটেও পরাস্ত হন ২১-১১ ব্যবধানে।

এদিকে, ভারতীয় মিক্সড শুটিংয়ে এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে হারলেন মাহেশ্বরী চৌহান ও অরনজিৎ সিং আকুরা। ভারতীয় শুটাররা অবশ্য গর্বের লড়াই লড়েছেন। শেষমেশ ৪৪-৪৩ পয়েন্টে হারেন এই ভারতীয় জুটি।


```