Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঋষভের স্মৃতি ফিরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ক্রিকেটার

ঘটনাটি ঘটেছে অনুরাধাপুরার থিপান্নে এলাকায়। জানা গিয়েছে একটি লরির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। যে গাড়িতে থিরিমানে ছিলেন সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঋষভের স্মৃতি ফিরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ক্রিকেটার

শেষ আপডেট: 14 March 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো: ফিরল সেই ঋষভ পন্থের ভয়াবহ পথ দুর্ঘটনার স্মৃতি। ২০২২ সালের ডিসেম্বর মাসে দেরাদুনের সামনে পথ দুর্ঘটনায় আহত হন ঋষভ। ভাবাই যায়নি তিনি বেঁচে ফিরতে পারেন।

সেই স্মৃতি ফিরল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাহিরু থিরিমানের গাড়ি দুর্ঘটনায়। গতকালই এই মারাত্মক পথ দুর্ঘটনা ঘটেছে। সেইসময় থিরিমানের পরিবারও সঙ্গে ছিল।

ঘটনাটি ঘটেছে অনুরাধাপুরার থিপান্নে এলাকায়। জানা গিয়েছে একটি লরির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। যে গাড়িতে থিরিমানে ছিলেন সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শ্রীলঙ্কার ওই ব্যাটারের গাড়ির ছবি।

থিরিমানে লিজেন্ডস ক্রিকেট লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। তিনি ৩৮ বলে ৯০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তিনি ম্যাচের সেরাও হন। নিজের দেশে ওই সাফল্যের পরে সেই নিয়ে উৎসব সারতে পরিবারের সঙ্গে কোথাও যাচ্ছিলেন থিরিমানে। অনুরাধাপুরার থ্রিপানে ওই দুর্ঘটনা ঘটে। তিনি মন্দিরে যাচ্ছিলেন পুজো দেওয়ার জন্য।

নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘লাহিরু থিরিমানের একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে যাচ্ছিলেন। সামনে একটা লরি চলে এসেছিল। থিরিমানের গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি, ধাক্কা লাগে। তবে ভাগ্য ভাল যে থিরিমানে ও তাঁর পরিবারের মারাত্মক কোনও চোট লাগেনি। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁদের নিয়ে উদ্বেগের আর কারণ নেই।’’


```