Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Kolkata Knight Riders: শেষ হল IPL ট্রফি সফর, কলকাতার সিটি সেন্টারে বসল চাঁদের হাট

২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে।

Kolkata Knight Riders: শেষ হল IPL ট্রফি সফর, কলকাতার সিটি সেন্টারে বসল চাঁদের হাট

আসন্ন মরশুমের জন্য প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স

শেষ আপডেট: 14 March 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: শেষ হল আইপিএল ২০২৫-এর ট্রফি সফর। সল্টলেকের সিটি সেন্টার ওয়ান মলে এই সফর শেষ হয়েছে। এই ট্রফি দেখার জন্য কেকেআর সমর্থকরা কার্যত হুমড়ি খেয়ে পড়েন। কলকাতার এই জনপ্রিয় শপিং মলে হাজার হাজার সমর্থকের ভিড় চোখে পড়েছে। সকলেই একবার ট্রফিটা দেখতে এসেছিলেন। শুধু তাই নয়, অনেকে তো আবার এই ট্রফির পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন।

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিল। ফাইনালে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে খেতাব জয় করে। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত মোট তিনবার আইপিএল খেতাব জয় করেছে। ২০২৪ সালের আগে কলকাতা দল ২০১২ এবং ২০১৪ সালেও এই ট্রফি জয় করেছিল।

এই ট্যুরে কলকাতার বেশ কয়েকটি প্রসিদ্ধ জায়গায় আইপিএল ট্রফি নিয়ে যাওয়া হয়। সফর শুরু হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। এরপর হাওড়া ব্রিজ এবং হুগলি নদীর পাশে অবস্থিত প্রিন্সেপ ঘাটেও নিয়ে যাওয়া হয়েছিল।

২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর এবং আরসিবি

২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। আসলে, মেগা নিলামের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছিল শ্রেয়স আইয়ারকে। এরপর রাহানেকে দলে নিয়ে তাঁকে অধিনায়কের পদে বসিয়ে দেয়।

অজিঙ্কা রাহানের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন আইপিএল মরশুমে তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করতে পারেন। একদিকে অজিঙ্কা রাহানেকে যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ঠিক সেখানেই দলের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।

আসন্ন আইপিএল মরশুমের প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও এই দুই দলের মধ্যেই খেলা হবে। এই বছর আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।


```