Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

IPL 2025: দীর্ঘ বন্ধুত্ব ও অগণিত স্মৃতির ফসল: রোহিতের সঙ্গে সম্পর্কের রসায়ন ফাঁস কোহলির

দুজনেই টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন। নেতৃত্ব দিয়েছেন নিজেদের আইপিএল টিমকে। কোহলি দায়িত্ব ছাড়ার পরই অধিনায়কত্বের ব্যাটন চলে যায় রোহিতের হাতে।

IPL 2025: দীর্ঘ বন্ধুত্ব ও অগণিত স্মৃতির ফসল: রোহিতের সঙ্গে সম্পর্কের রসায়ন ফাঁস কোহলির

বিরাট কোহলি ও রোহিত শর্মা

শেষ আপডেট: 6 April 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের সম্পর্ক ১৫ বছরের। মৈত্রী আর বন্ধুতায় বেড়ে উঠেছেন দুজনে। ঘরোয়া ক্রিকেটের আঙিনায় আত্মপ্রকাশ। একজন খেলতেন দিল্লির হয়ে, অন্যজন মুম্বইয়ের জার্সি গায়ে।

এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ভূমিষ্ঠ হওয়ার পালা। সেখানেও একে অন্যের পরিপূরক হয়ে উঠেছেন।

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। এখনও ব্যাট তুলে রাখেননি। কিন্তু নি:সন্দেহে কেরিয়ারের অস্তাচলে এসে পৌঁচেছেন।

এই আবহে আগামিকাল মাঠে নামছেন ‘রো-কো’ জুটি। একই দলের হয়ে নয় অবশ্য। একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাবেন। বিরাটের শিবির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিকেট লিগে প্রতিপক্ষ হলেও জাতীয় দলের সতীর্থের উদ্দেশে যদিও বন্ধুত্বের বার্তাই তুলে ধরলেন কোহলি। ফিরে দেখলেন ছেড়ে আসা সময়৷ ফেলে আসা মুহূর্ত। আর ভাগ করে নিলেন একসঙ্গে যাত্রা শুরুর অভিজ্ঞতার কথা৷

বিরাট বলেন, ‘একজনের সঙ্গে দীর্ঘদিন কাটানোর পর সম্পর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমরা শুধু সতীর্থ নই, একসঙ্গে খেলার খুঁটিনাটি পর্যন্ত ভাগ করে নিয়েছি। আমরা পরস্পরের থেকে অনেক কিছু শিখেছি৷ আর এভাবেই কেরিয়ারে একত্রে উন্নতি করেছি। সেটাও একই সময়ে৷ এর জন্য একে অন্যের সঙ্গে প্রশ্ন ও কৌতূহল ভাগ করে নিতে হয়েছে।’

দুজনেই টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন। নেতৃত্ব দিয়েছেন নিজেদের আইপিএল টিমকে। কোহলি দায়িত্ব ছাড়ার পরই অধিনায়কত্বের ব্যাটন চলে যায় রোহিতের হাতে। এই নিয়ে সেই সময় বিতর্ক ঘনালেও বিরাটের মন্তব্য, ‘আমরা নেতৃত্ব নিয়ে নিবিড়ভাবে কাজ করেছি৷ বিভিন্ন ধরনের আইডিয়া ভাগ করে নিয়েছি৷ কিন্তু দিনের শেষে দুজনকেই একই সিদ্ধান্তে এসে পৌঁছতে হয়েছে। দলের জন্য কাজ করতে গেলে বিশ্বাসের জায়গা বরাবরই ছিল।’

পরস্পরের কেরিয়ারের চড়াই-উতরাই নিয়ে, বাইরে ছড়িয়ে পড়া সম্পর্কের অবনতি কিংবা টেনশন নিয়ে যদিও বিব্রত নন কোহলি৷ মোটেও আমল দিলেন না লাগাতার উস্কে ওঠা বিতর্ককে৷ বদলে রোহিতের সঙ্গে গড়ে ওঠা বিশেষ বন্ধুত্বকে উদযাপন করতে চান তিনি। বললেন, ‘আমরা একসঙ্গে খেলাকে উপভোগ করেছি। কিন্তু যখন সবে খেলা শুরু করেছি তখন জানতামও না আমাদের কেরিয়ার পনেরো বছর লম্বা হতে পারে৷ এত দীর্ঘ ও ধারাবাহিক জার্নি, এত অসংখ্য মুহূর্ত এবং এত অগণিও স্মৃতি উপহার দেওয়ার জন্য আমি রোহিতের কাছে কৃতজ্ঞ।’


```