Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'জরুরি ঘোষণা করব', ইনস্টাগ্রামে পোস্ট করলেন কেএল রাহুল

গত দু'বছর খুব একটা ভাল পারফরমেন্স দেখা যায়নি তাঁর তরফে। খুইয়েছেন টি-২০ দলের জায়গা।

'জরুরি ঘোষণা করব', ইনস্টাগ্রামে পোস্ট করলেন কেএল রাহুল

কেএল রাহুল

শেষ আপডেট: 23 August 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন কেএল রাহুল। লিখলেন, 'আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে।' তাঁর এই পোস্টে কীসের ইঙ্গিত দিলেন তিনি? তবে কি অবসর ঘোষণা করতে চলেছেন ভারতের তারকা ব্যাটার? প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, তাঁর ঘোষণা ক্রিকেট সম্পর্কিত নাও হতে পারে।

বর্তমান ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার কেএল রাহুল। সব ফরম্যাটেই সমান পারদর্শী তিনি। প্রয়োজনে উইকেটকিপিংও করেন। গত দু'বছর খুব একটা ভাল পারফরমেন্স দেখা যায়নি তাঁর তরফে। খুইয়েছেন টি-২০ দলের জায়গা। বর্তমানে ছুটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই আবহে ইনস্টাগ্রামে তাঁর এমন পোস্ট ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। বিশ্বকাপ জেতার পর টি-২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। রাহুলও কি সেই পথেই হাঁটছেন, সময় বলবে। লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে তাঁকে আর দেখা যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে।

আপাতত যা খবর দলীপ ট্রফিতে দেখা যাবে রাহুলকে। শুভমন গিলের নেতৃত্বে ভাতের দলের হয়ে খেলবেন তিনি। উইকেটকিপারের দৌড়ে এগিয়ে ঋষভ পন্তমূলত তাঁর সঙ্গেই দলে থাকার লড়াই রাহুলের। যদি সুযোগ পান, তাহলে ব্যাটার হিসেবেই তিনি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।


```