Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভুবির বদলে এলেন কেকেআরে খেলা পৃথ্বী, নির্বাচনে উঠছে প্রশ্নও

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহ খানেক আগেই হায়দরাবাদ দল থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ। এবার আরও এক পেসার ভুবনেশ্বর কুমারের চোটে আরও শঙ্কা তৈরি হল ওই ফ্রাঞ্চাইজি দলে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে চোটে

ভুবির বদলে এলেন কেকেআরে খেলা পৃথ্বী, নির্বাচনে উঠছে প্রশ্নও

শেষ আপডেট: 6 October 2020 12:56

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহ খানেক আগেই হায়দরাবাদ দল থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ। এবার আরও এক পেসার ভুবনেশ্বর কুমারের চোটে আরও শঙ্কা তৈরি হল ওই ফ্রাঞ্চাইজি দলে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে চোটের কারণে হারিয়ে বসে হায়দরাবাদ। আর গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোটের কবলে পড়েছেন ভুবনেশ্বর। উরুর চোটে ম্যাচের সময় খোঁড়াতে দেখা যায় ভুবনেশ্বরকে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় এই পেসারকে। তিনি ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন। মার্শের বদলে হায়দরাবাদ দলে নিয়েছে জেসন হোল্ডারকে। ভুবনেশ্বরের স্থলাভিষিক্ত হবেন কে? এই নিয়ে যখন তুমুল আলোচনা চলছিল, সেইসময় এক অনামী পেসারকে এনে সেই স্থান পূরণ করছে ডেভিড ওয়ার্নারের দল। সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল, ভুবনেশ্বরেরও বদলে আসছেন গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলা পৃথ্বীরাজ ইয়ারা। গত আসরে কলকাতার হয়ে মাত্র ৫ ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন পৃথ্বী। আরও চমকপ্রদ তথ্য গত এপ্রিলের পরে কোনও টোয়েন্টি ২০ ম্যাচ খেলেননি পৃথ্বী। তবে ২২ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণি এবং লিস্ট 'এ' ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সই দেখিয়েছেন। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ২১.৫১ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। সমান সংখ্যক ঘরোয়া ম্যাচে ১৫ উইকেট পান তিনি। প্রসঙ্গত, হায়দরাবাদ দলটি পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে রয়েছে সাত নম্বরে।

```