
শেষ আপডেট: 8 April 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: সকাল দেখে কি রাত বোঝা যায়? যেভাবে সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর শুরু করেছিল, আশঙ্কা একটা ছিলই। দিনের প্রথম বলে ফিরে গেলেন ওপেনার ফিল সল্ট। তাঁকে তুষার দেশপাণ্ডে শুরুতেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন।
নারিন এদিনও দারুণ শুরু করেছিলেন। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে ফিরে যান রবীন্দ্র জাদেজার বলে। নারিনের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ওভার বাউন্ডারি। জাদেজা প্রথম বলেই ফেরান অভিষেক রঘুবংশীকে (২৪)। বেঙ্কটেশ আইয়ার (৩) ফেরেন জাদেজার বলেই।
ক্রিজে দলের অধিনায়ক শ্রেয়স থাকলেও দল তাকিয়ে রয়েছে দুই বিগহিটার, শ্রেয়স ও রিঙ্কুর দিকে। কেকেআরের ভরসা আন্দ্রে রাসেল। রয়েছেন অবশ্য রিঙ্কু সিংও।
কেকেআরের দ্রুত চার উইকেট পড়লেও রানের গতি থেমে থাকেনি। প্রথম দশ ওভারে রান উঠেছে ৭৫ রান। পাওয়ার প্লেতে উঠেছে ৫৬ রান।