Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

টস যার ম্যাচ তার, চিন্নাস্বামীতে ৩০০ রানের টার্গেট কেকেআরের! অপেক্ষা রাসেল-রিঙ্কু ঝড়ের

নাইট শিবিরে রানমেশিন একাধিক ক্রিকেটার। ওপেনার ফিল সল্ট প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা গত ম্যাচেই বুঝিয়েছেন তাঁরা ছন্দে রয়েছেন।

টস যার ম্যাচ তার, চিন্নাস্বামীতে ৩০০ রানের টার্গেট কেকেআরের! অপেক্ষা রাসেল-রিঙ্কু ঝড়ের

শেষ আপডেট: 29 March 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতলে সেই দলই বেশি সুবিধে পেয়ে থাকে। অতীত পরিসংখ্যান তাই বলছে। টসে জিতে চোখ বুজে ব্যাটিং নিলে অনেক এগিয়ে থাকা যায়।

রান তাড়া করে ম্যাচ জয়েরও নজির রয়েছে গার্ডেনসিটিতে। তবে কেকেআর শিবিরের অন্দরমহলের খবর, শুক্রবার ম্যাচে কলকাতা দল শুরুতে ব্যাটিং করে ৩০০ রানের টার্গেট করছে। টি ২০ ক্রিকেটে ২৭৭ রান তুলে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

নাইট শিবিরে রানমেশিন একাধিক ক্রিকেটার। ওপেনার ফিল সল্ট প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা গত ম্যাচেই বুঝিয়েছেন তাঁরা ছন্দে রয়েছেন। নীতিশ রাণা, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার যদি বড় ইনিংস খেলতে পারেন, তা হলে এই রান তোলা অসম্ভব নয়। এমনকী ওপেনার হিসেবে সুনীল নারিন যদি প্রথম আট ওভারও টিকে যান, বড় রান আসবেই। নাইট কোচ ও মেন্টর চাইছেন, ম্যাচের প্রথম দশ ওভারে ১৫০ রান তোলা।

রাসেল প্রথম ম্যাচ থেকেই ছন্দে, এটা শিবিরের কাছে বড় বিষয়। বেঙ্গালুরু ঘরের মাঠে ভয়ঙ্কর। দলে ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলিদের মতো রানগেটাররা রয়েছেন। দীনেশ কার্তিক যেভাবে প্রতি ম্যাচে বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন, তাতে নাইট শিবিরেও তাঁকে ঘিরে পরিকল্পনা সাজানো রয়েছে।

সবকিছু ছাড়িয়ে কোহলি ও গম্ভীরের সাক্ষাৎ ঘিরে প্রবল আগ্রহ সমর্থকদের। কোহলি নিয়ে বলা হচ্ছে, তিনি কেকেআর ডাগআউটে গম্ভীরকে দেখলেই তেতে যাবেন। তার প্রতিফলন যদি বিরাটের ব্যাটে দেখা যায়, তা হলে চিন্তা নাইটদেরই।  


```