Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নারিনের গড়ে দেওয়া ভিতে রানের পাহাড় গড়ল কলকাতা

বুধবারও ভাইজাগে নারিন দিল্লি বোলারদের ধ্বংস করেছেন। তাঁর পাশে ১৮ বছরের তরুণ ব্যাটার রঘুবংশীও কম গেলেন না। নারিন ৫০ রান করেছেন ২১ বলে, ইনিংসে ছিল ছয়টি চার, চারটি ওভার বাউন্ডারি।

নারিনের গড়ে দেওয়া ভিতে রানের পাহাড় গড়ল কলকাতা

শেষ আপডেট: 3 April 2024 21:34

দ্য ওয়াল ব্যুরো: সুনীল নারিন যতক্ষণ উইকেটে থাকেন, সেইসময় রান ওঠে বন্যার মতো। বিপক্ষ দল সবসময় চাপে থাকে। যিনি গত আইপিএলে ১৪টি ম্যাচে মোট রান করেছিলেন ২১, সেই তারকাই গত দুটি ম্যাচে নির্দয়ভাবে পেটালেন বিপক্ষ বোলারদের। কেকেআরের ব্যাটারদের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তারা তুলেছে ২৭২/৭। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়লেন নাইটরা।

বুধবারও ভাইজাগে নারিন দিল্লি বোলারদের ধ্বংস করেছেন। তাঁর পাশে ১৮ বছরের তরুণ ব্যাটার রঘুবংশীও কম গেলেন না। নারিন ৫০ রান করেছেন ২১ বলে, ইনিংসে ছিল ছয়টি চার, চারটি ওভার বাউন্ডারি। নারিন থামলেন ৩৯ বলে ৮৫ রান করে। ইনিংসে রয়েছে সাতটি চার, সাতটি ছক্কা।

নারিন (৮৫) ও রঘুবংশী (২৭ বলে ৫৪) যেভাবে জুটি বেঁধে খেলছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিল নাইটদের রান তিনশো ছাড়িয়ে যাবে। কিন্তু সেটি হয়নি। নারিন আউট হলেন মিচেল মার্শের বলে উইকেটের পিছনে ঋষভের হাতে ক্যাচ দিয়ে। আর রঘুবংশী ফিরলেন নর্টজের বলে। 

নারিন চলে যাওয়ার পরে আরও ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ফের রুদ্রমূর্তি ধারণ করেছেন। তিনি দিল্লি বোলারদের বেধড়ক মেরেছেন। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ বলে ১৮ রান করে আউট হয়ে যান। 

নারিন, শ্রেয়সরা আউট হয়ে যেতেও নাইটদের রানের গতি থামেনি। বরং রাসেল ও রিঙ্কু সিং জুটিও সমানভাবে ঝড় বয়ে দিয়েছে বন্দর শহরের মাঠে। রিঙ্কু মাত্র আট বলে ২৬ রানের সাইক্লোন মার্কা ইনিংস খেলেছেন, যারমধ্যে ছিল তিনটি বিশাল ছয় ও একটি বাউন্ডারি। 

শেষদিকে রাসেলও ১৯ বলে ৪১ রান করে থেমেছেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছক্কা। 


```