Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

TSW Marathon-এর আগে কলকাতায় এলেন অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদকজয়ী অলিম্পিয়ান কেনি বেডনারেক

বৃহস্পতিবার কলকাতায় পা রাখেন কেনি বেডনারেক (Kenny Bednarek in Kolkata)। জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Marathon) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদকজয়ী অলিম্পিয়ান।

TSW Marathon-এর আগে কলকাতায় এলেন অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদকজয়ী অলিম্পিয়ান কেনি বেডনারেক

কেনি বেডনারেক

রণদীপ দে

শেষ আপডেট: 18 December 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Marathon) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২১ ডিসেম্বর। তার আগে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র একাধিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল  কলকাতায়। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় দলের প্রক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পর পর ২ বছর রুপো জয়ী অলিম্পিয়ান কেনি বেডনারেক (Olympic Silver Medalist Kenny Bednarek)।

বৃহস্পতিবার কলকাতায় পা রাখেন কেনি বেডনারেক (Kenny Bednarek in Kolkata)। জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Marathon) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদকজয়ী অলিম্পিয়ান। সেই স্কুলে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন করেন। ২০২০ অলিম্পিক গেমসে ২০০ মিটারে দৌড়ে যে রুপোর পদক জিতেছিলেন সেই পদকটি তিনি নিজের সঙ্গেই নিয়ে এসেছিলেন।

কে এই কেনি বেডনারেক?  

১৪ অক্টোবর ১৯৯৮ সালে জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে, ইন্ডিয়ান হিলসের প্রতিনিধিত্ব করার সময়, তিনি ২০০ মিটারে ১৯.৪৯ সেকেন্ড সময় শেষ করেছিলেন। তাঁর সাফল্য আসে টোকিও ২০২০ অলিম্পিক্স গেমসে (Tokyo Olympics Games 2020), যেখানে তিনি ২০০ মিটারে রুপোর পদক জিতেছিলেন। ২০২২ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, তিনি এই কৃতিত্বটির পুনরাবৃত্তি করেন এবং ২০০ মিটারে আরও একটি রুপোর পদক অর্জন করেন। কেনি ২০২৪ প্যারিস অলিম্পিকে ২০০ মিটার দৌড়েও রুপোর পদক অর্জন করেন।

কেনি বেডনারেক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের জানান "আমি দ্বিতীয়বার ভারতে এসছি। আমি খুব খুশি এখানে এসে। ম্যারাথনের সঙ্গে যুক্ত হতে পেরেও আমি খুব আনন্দিত।" আরও বলেন, "আমি বলব সবাই অংশগ্রহণ করুন এই ম্যারাথনে। আমি জানি নীরজ চোপড়া (Neeraj Chopra) অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন। এটা দেশের জন্য গর্ব। যখন জ্যাভেলিন থ্রো হয় তখন আমি ট্র্যাকেই ছিলাম। জানতাম না জ্যাভেলিনটা কোথায় গিয়ে পড়বে।  আমি চেষ্টা করব অলিম্পিকে এবার আমার মেডেলের রং বদলানোর। ২ বার রুপো পদক জয়ী হয়েছি এবার চেষ্টা করব সোনার পদক জিততে।"


```