Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নিউজিল্যান্ড ম্যাচেও ‘টাইমড আউট’ ম্যাথুজ! উইলিয়ামসনের প্রশ্ন, হেলমেট ঠিক আছে তো

চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাথুজ যখন ব্যাটিং করতে আসেন, তখন তাঁর দিকে এগিয়ে আসতে দেখা যায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে।

নিউজিল্যান্ড ম্যাচেও ‘টাইমড আউট’ ম্যাথুজ! উইলিয়ামসনের প্রশ্ন, হেলমেট ঠিক আছে তো

শেষ আপডেট: 9 November 2023 23:35

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের রেশ এখনও রয়ে গিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইমড আউটের শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। বৃহস্পতিবার  নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একই ইস্যুতে কথা শুনতে হলো শ্রীলঙ্কার নামী তারকাকে।

এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাথুজ যখন ব্যাটিং করতে আসেন, তখন তাঁর দিকে এগিয়ে আসতে দেখা যায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে।

এ সময় তিন ক্রিকেটারের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। পরে অবশ্য তিন তারকাকেই হাসতে দেখা জিতেছে। দৃশ্যটি দেখে ধারাভাষ্যকার ধারণা করেছেন, নিউজিল্যান্ড ক্রিকেটাররা ম্যাথুজকে প্রশ্ন করেছেন যে, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা, সেটি ভালভাবে পরীক্ষা করতে।

দৃশ্যটি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন বেশ কিছু ক্রিকেটভক্ত। বিরাট কোহলি প্যারোডি নামের এক্স অ্যাকাউন্টে একজন লেখেন, ‘বোল্ট এবং উইলিয়ামসন টাইমড আউটের জন্য ম্যাথুজকে উত্যক্ত করেছেন।’

মুদাসার চৌধুরী নামের একজন লেখেন, ‘কেন উইলিয়ামসন ম্যাথুজকে প্রশ্ন করেছেন, তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা।’

এর আগে, গত সোমবার  হেলমেট ত্রুটির কারণে দেরিতে ব্যাট করতে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে টাইমড আউট হন ম্যাথুজ। এ ঘটনায় ক্রিকেটবিশ্বে তৈরি হয় নানান বিতর্ক-সমালোচনা।

সেই বিতর্ক যে ক্রিকেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে, সেটি কিউই তারকাদের রসিকতাতেই বোঝা গিয়েছে।


```