Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অর্শদীপকে ধর্ম তুলে কটাক্ষ আকমলের, পালটা তোপ হরভজনের

চলতি টি ২০ বিশ্বকাপের মধ্যেই নজিরবিহীন বিতর্ক ধেয়ে এল। ভারতের পেসার অর্শদীপ সিংকে শিখ সম্প্রদায় তুলে চরম কটাক্ষ করেছেন কামরান আকমল।

অর্শদীপকে ধর্ম তুলে কটাক্ষ আকমলের, পালটা তোপ হরভজনের

অর্শদীপকে কটাক্ষ করে হরভজনের আক্রমণের মুখে আকমল।

শেষ আপডেট: 11 June 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: চলতি টি ২০ বিশ্বকাপের মধ্যেই নজিরবিহীন বিতর্ক ধেয়ে এল। ভারতের পেসার অর্শদীপ সিংকে শিখ সম্প্রদায় তুলে চরম কটাক্ষ করেছেন কামরান আকমল।

পাকিস্তানের তারকা জানিয়েছেন, আমি জানি না কেন অর্শদীপকে বারোটার পরে বোলিং দিয়েছিল ভারত অধিনায়ক। আকমল সেইসময় পাক টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। পাক দলের বিরুদ্ধে শেষ ওভারের সময় অর্শদীপকে বোলিং করতে আসতে দেখে আকমল বলেছিলেন, ‘‘ বারোটা বেজে গিয়েছে, এবার অনেক কিছুই হতে পারে। কোনও শিখকেই বারোটার পরে বোলিং করতে দেওয়া উচিত নয়।’’

আকমলের ওই বক্তব্যের পরে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল সাইটে আকমলকে তীব্র আক্রমণ করা হচ্ছে। এমনকী হরভজন সিং পালটা তোপ জানিয়েছেন, ‘‘নোংরা কথাগুলো বলার আগে তোমার উচিত ছিল শিখদের ইতিহাস জানা। আমরা, শিখেরা বর্হিশত্রুর হাত থেকে তোমার মা-বোনদের রক্ষা করেছি, সেই সময়টাও ছিল বারোটা। তোমার লজ্জিত হওয়া উচিত। কিছুটা কৃতজ্ঞতা অবশিষ্ট রাখো।’’

আকমল অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। শুধু অর্শদীপ কিংবা হরভজন সিং নন, পুরো শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রাক্তন পাক তারকা। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমি যে মন্তব্য করেছিলাম, তার জন্য আমি হরভজনের কাছেও ক্ষমা চাইছি। আমি যা বলেছি,  শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী। আমার শব্দপ্রয়োগ ঠিক ছিল না। বিশ্বের সব জায়গার শিখদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কাউকেই আমি আঘাত করতে চাইনি। আমি আমার মন্তব্যের জন্য সত্যিই দুঃখিত।’’

আগামী দিনে যাতে এরকম মন্তব্য থেকে আকমল বিরত থাকেন, সেটিও জানিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই বলেছেন, আগামীবার থেকে বিশেষজ্ঞ মন্তব্য করার আগে আপনি ভেবে কথা বলবেন।  


```