Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: দু'হাতে বল করে আইপিএলে নজির গড়লেন ‘সব্যসাচী স্পিনার’ কামিন্দু মেন্ডিস

বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার বোলারের বামহাত ডান হাতের চেয়ে ভাল। রঘুবংশী আউট হওয়ার পর ক্রিজে আসেন দুই ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং৷ আর দুজনেই বাম হাতি। এই কারণে গতকাল উইকেট নিয়েও মাত্র এক ওভার বল করেছেন।

IPL 2025: দু'হাতে বল করে আইপিএলে নজির গড়লেন ‘সব্যসাচী স্পিনার’ কামিন্দু মেন্ডিস

কামিন্দু মেন্ডিস

শেষ আপডেট: 4 April 2025 15:19


দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর আগে মহা নিলামে ৭৫ লক্ষ টাকায় শ্রীলঙ্কার স্পিনার কামিন্দু মেন্ডিসকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তার আগেই দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করে ফেলেছিলেন কামিন্দু। বাকি ছিল মধুচন্দ্রিমা। কিন্তু টুর্নামেন্টের ডঙ্কা বেজে ওঠায় বিদেশের কাঙ্ক্ষিত গন্তব্যে না গিয়ে শ্রীলঙ্কার পাহাড়ঘেরা শহর হাপুতালেতে ছিমছামভাবেই হানিমুন সেরে ফেলেন। তারপর যোগ দেন সানরাইজার্সের প্রস্তুতি শিবিরে৷

দলের হয়ে প্রথম তিন ম্যাচে নামেননি কামিন্দু। সুযোগ পান গতকাল। নাইট রাইডার্সের বিরুদ্ধে। সম্ভবত, পিচে স্পিন থাকবে অনুমান করেই তাঁকে টিমে নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম সুযোগকে আগাগোড়া স্মরণীয় করে রাখেতে পারেননি। দল হেরেছে। তবে নিজে উইকেট পেয়েছেন। আউট করেছেন অঙ্গকৃশ রঘুবংশীকে। 

কিন্তু এসব নিছকই তথ্য। কামিন্দু আসল নজিরটি গড়েছেন ১৩তম ওভারে। এক হাত নয়, দু'হাতে বল করে আইপিএলে ইতিহাস সৃষ্টি করেছেন। ওই ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারি বাঁ-হাতে এবং বাকি তিনটি বল ডান হাতে ছোড়েন শ্রীলঙ্কার স্পিনার।

আরও তাৎপর্যপূর্ণ: একই ওভারের চতুর্থ বলে তিনি আউট করেন রঘুবংশীকে। আইপিএলের ইতিহাসে এর আগে কোনও খেলোয়াড় একই ম্যাচে না দু'হাতে বল করেছেন, না দু'হাতে বল করে কোনও উইকেট তুলেছেন। সেদিক দিয়ে গতকালের ইডেনের ময়দান এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কামিন্দু মেন্ডিস৷ 

টুর্নামেন্টে ইতিপূর্বে লিয়াম লিভিংস্টোন অফ স্পিন ও লেগ স্পিন—দুই-ই করে নজির গড়েন। কিন্তু সেটা এক হাতে, দু'হাতে নয়৷ বাঁ-হাতি ব্যাটারকে অফ স্পিন এবং ডানহাতির বিরুদ্ধে লেগ স্পিন করতে দেখা গিয়েছিল তাঁকে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে এসেছেন কামিন্দু। অল্প বয়স থেকেই দু'হাতে বল করে খবরের শিরোনামে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বসেছিল বাংলাদেশে। সেখানেও সব্যসাচীর ভূমিকায় দেখা দেন কামিন্দু। বল ছোড়েন দু'হাতে।

সিনিয়র টিমে জায়গা পেয়েও একই স্টাইল বজায় রেখেছেন শ্রীলঙ্কার স্পিনার৷ সেটাও ভারতের বিরুদ্ধে। গত বছর জুলাই মাসে পাল্লেকেলেতে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থের বিরুদ্ধে দু'হাতে বোলিং করেন কামিন্দু৷

বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার বোলারের বামহাত ডান হাতের চেয়ে ভাল। রঘুবংশী আউট হওয়ার পর ক্রিজে আসেন দুই ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং৷ আর দুজনেই বাম হাতি। এই কারণে গতকাল উইকেট নিয়েও মাত্র এক ওভার বল করেছেন।

ক্রিকেটের নিয়ম কী বলছে? একই বোলার কি এক ওভারে দু'হাতে বল করতে পারেন? আইসিসির রুলবুক অনুযায়ী, ওভারের মধ্যে হাত পালটানো বৈধ৷ তবে হাত পরিবর্তন করার আগে বোলারকে জানানোর নির্দেশ দিতে পারেন আম্পায়ার। গতকাল তিনি ডানহাতি ব্যাটসম্যানকে বাঁহাতে এবং বামহাতি ব্যাটারকে ডান হাতে স্পিন করবেন সেটা কামিন্দু সেটা আগাম জানিয়েও দেন। তাই এ নিয়ে ঝামেলা হয়নি।

মজার বিষয়, এর আগে মাত্র একজন বোলার দু'হাতে বল করেছেন। তিনি হাসান তিলকরত্নে, ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে এই নজির তৈরি করেন।


```