Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১৬ বছরেই মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয়, মহানজির মুম্বইয়ের মেয়ে কামিয়ার

ভারতের পর্বতারোহণের ইতিহাসে মহানজির গড়লেন ভারতের কামিয়া কার্তিকেয়ন। মুম্বইয়ের এই ষোড়শী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মাউন্ট এভারেস্ট শিখরে আরোহণ করেছেন।

১৬ বছরেই মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয়, মহানজির মুম্বইয়ের মেয়ে কামিয়ার

মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহনের পরে কামিয়া।

শেষ আপডেট: 24 May 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পর্বতারোহনের ইতিহাসে মহানজির গড়লেন ভারতের কামিয়া কার্তিকেয়ন। মুম্বইয়ের এই ষোড়শী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মাউন্ট এভারেস্ট শিখরে আরোহণ করেছেন। মাত্র ১৬ বছর বয়সে এই কৃতিত্ব দেখালেন এই তরুণী। ৮৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট জয় সবদিক থেকে ঐতিহাসিক ঘটনা।

বাবা ও মেয়ের একইসঙ্গে এভারেস্টে আরোহণ করার ঘটনাও একেবারে অভিনব বিষয়। ভারতীয় নৌবাহিনীর তরফে সোশ্যাল মিডিয়াতে তাঁদের সফল অভিযানের খবর জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে তাদের‌ তরফে বাবা এবং মেয়ে দুজনকেই শুভেচ্ছা জানানো হয়েছে।

নৌবাহিনীর তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘‘কামিয়া কার্তিকেয়ান একজন ১৬ বছর বয়সি দ্বাদশ শ্রেণির  ছাত্রী। তিনি মুম্বইয়ের ভারতীয় নৌবাহিনীর নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনা করেন। গত ২০ মে বাবা ও মেয়ে সফলভাবে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছেন।’’

গত ৩ এপ্রিল এভারেস্ট অভিযানের জন্য বাবা ও মেয়ে রওনা হয়েছিলেন। ভারতীয় নৌবাহিনী এবং ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের তরফেও দু’জনকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাবার অনুপ্রেরণাতেই কামিয়ার ট্রেকিং শুরু হয়।  

মাত্র সাত বছর বয়সেই কামিয়া ২০১৫ সালে তিনি হিমালয় পর্বতারোহণ শুরু করেছিলেন। এমনকী চন্দ্রশিলা অভিযানও করেছিলেন। তার পরের বছরই ওই মেয়েটি কেদারনাথ শিখরে আরোহণ করেন। ২০২৬ সালে তিনি রূপকুণ্ড হ্রদ এবং কেদারনাথও আরোহণ করেছিলেন। বাবার সঙ্গে থেকে এবার স্বপ্ন সফল করলেন কামিয়া।  

মুম্বইয়ের এই মেয়েটি প্রধানমন্ত্রীর থেকে পুরস্কারও গ্রহণ করেছেন। তিনি স্কলারশিপও পেয়েছেন কেন্দ্র সরকারের থেকে।  


```