Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘ফিলিপসই এই প্রজন্মের সেরা ফিল্ডার’, অনুরাগীর বক্তব্যকে মেনে নিলেন জন্টি রোডস

স্রেফ ক্যাচ ধরা নয়। রান আউট, বল তাড়া করে বাউন্ডারি বাঁচানো—সবেতেই অ্যাথলেটিক-দক্ষতার চিহ্ন ছড়িয়ে গেছেন জন্টি। ধীরে ধীরে নিজেই হয়ে উঠেছেন ফিল্ডিংয়ের বেঞ্চমার্ক।

‘ফিলিপসই এই প্রজন্মের সেরা ফিল্ডার’, অনুরাগীর বক্তব্যকে মেনে নিলেন জন্টি রোডস

গ্লেন ফিলিপস ও জন্টি রোডস

শেষ আপডেট: 10 March 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র ফিল্ডিংয়ের জোরেই যে দলে থাকা যায়, সেটা মুখে নয়, কাজে করিয়ে দেখিয়েছেন জন্টি রোডস। তাও তারকাসমৃদ্ধ দক্ষিণ আফ্রিকা দলে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিংকে নতুন জায়গায় নিয়ে গিয়েছেন তিনি। যেমন দ্রুত গতি, তেমনই ঝটতি রিফ্লেক্স। বলের বাঁক বুঝবার দক্ষতাও অতুলনীয়। সব মিলিয়ে ক্রিকেটে ফিল্ডিংয়ের নয়া সংজ্ঞা লিখেছেন দক্ষিণ আফ্রিকার তারকা।

স্রেফ ক্যাচ ধরা নয়। রান আউট, বল তাড়া করে বাউন্ডারি বাঁচানো—সবেতেই অ্যাথলেটিক-দক্ষতার চিহ্ন ছড়িয়ে গেছেন জন্টি। ধীরে ধীরে নিজেই হয়ে উঠেছেন ফিল্ডিংয়ের বেঞ্চমার্ক।

যদিও এবার জন্টির একাধিপত্যে থাবা বসাতে উদয় হয়েছে নয়া তারকার। অন্তত অনুরাগীদের একটা অংশ তো তাই বলছে। নাম গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ড দলের বিশ্বস্ত সৈনিক। মূলত পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করেন। দীর্ঘদিন ধরেই ক্যাচ ধরে, রান আউট করে সংবাদ শিরোনামে এসেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে, ক্যাচ ধরে নতুন করে চর্চায় এসেছেন। বিরাট কোহলি থেকে শুভমান গিল—ফিলিপসের বিশ্বমানের ক্যাচের জেরে ড্রেসিংরুমে ফিরেছেন অনেকে।

অনুরাগীদের স্বীকৃতি তো ছিলই। এবার ফিলিপসের শ্রেষ্ঠত্বকে কুর্নিশ জানালেন খোদ জন্টি রোডস। নিজের এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেন: ‘দুঃখিত জন্টি, আমরা মনে করি ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার।‘

এর পাল্টা জবাবে জন্টি বিরোধিতা না করে সমর্থন জানিয়ে লেখেন, ‘দুঃখ পেও না, আমি একমত।‘ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারের এহেন সৌজন্য ও সততা দেখে সোশ্যাল মিডিয়া জন্টি-বন্দনায় মুখর হয়ে ওঠে। একজন লিখেন: ‘একজন সেরাই আরেক সেরাকে চিনে নিতে পারেন।‘


```