
শেষ আপডেট: 15 March 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের হয়ে বোলিং করলেন জোফ্রা আর্চার। সাসেক্সের হয়ে ভারত সফরে এসেছেন ইংল্যান্ডের এই নামী তারকা। তাঁরা কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছেন। আর্চারকে দেখা গিয়েছে তিনি কর্নাটকের পরিবর্ত সদস্য হিসেবে প্রস্তুতি ম্যাচে খেলছেন। এটা একেবারেই অভিনব ঘটনা।
কর্নাটকের এই দলে রয়েছে অনূর্ধ্ব ১৯ ও যুব ক্রিকেটাররা। তাদের সঙ্গে খেললেন ব্রিটিশ দলের বিখ্যাত পেসার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে আইপিএলে খেলেছিলেন আর্চার। তারপরে চোটের কারণে তিনি সরে যেতে বাধ্য হন। মুম্বই দলও আর্চারকে রাখেনি।
Jofra’s taken another wicket and broken the stump! ???? pic.twitter.com/9L7X2u4PEt
— Sussex Cricket (@SussexCCC) March 15, 2024
এর আগে রঞ্জি ক্রিকেটে হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা রয় গিলক্রিস্ট। আগে এরকম নিয়ম চালু ছিল, এখন বিদেশিদের নিয়ে রঞ্জি দলগঠন করা যায় না। ভিনরাজ্য থেকে ক্রিকেটার আনলেও সেই রাজ্যের নো অবজেকশন সার্টিফিকেট লাগে।
যদিও আর্চারের হয়ে কর্নাটকের হয়ে বোলিং করার ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। যতই প্রস্তুতি ম্যাচ হোক না কেন, আর্চারের ঘরোয়া ক্রিকেটে বোলিং নিঃসন্দেহে তাৎপর্যের বিষয়।