Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইপিএলে নয়া রেকর্ড এই ভারতীয় পেসারের, খেলেছেন আটটি আলাদা দলে

আইপিএলের পরিসংখ্যান বলছে, এই ম্যাচে খেলতে নামার সঙ্গে সঙ্গে আটটি আলাদা দলের হয়ে খেলার নজির গড়ে ফেললেন জয়দেব।

 আইপিএলে নয়া রেকর্ড এই ভারতীয় পেসারের, খেলেছেন আটটি আলাদা দলে

জয়দেব উনাদকাট

শেষ আপডেট: 28 March 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড বইয়ের পাতা ওল্টালে কত বিচিত্র রকমের রেকর্ডের কথাই না নজরে আসে! এবার সেই তালিকায় আরও একটি এন্ট্রি তুলে ফেললেন অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে খেলতে নেমে চার ওভারে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন জয়দেব। কিন্তু সেসবের আগেই, কার্যত প্রথম এগারোর হয়ে মাঠে পা রাখার মুহূর্তেই রেকর্ড হয়ে যায় তাঁর! 

কেমন সেই রেকর্ড? আইপিএলের পরিসংখ্যান বলছে, এই ম্যাচে খেলতে নামার সঙ্গে সঙ্গে আটটি আলাদা দলের হয়ে খেলার নজির গড়ে ফেললেন জয়দেব। 

ভারতের হয়ে চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও দশটি টি-টোয়েন্টি খেলার নজির রয়েছে জয়দেবের। তবে তাঁর কেরিয়ার আমূল বদলে দেয় আইপিএল। ২০২১০ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই শুরু করেন জয়দেব। ২০১৩ সালে চলে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পরের বছর যান দিল্লি ডেয়ারডেভিলসে। ২০১৭ মরসুম খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। ২০১৮ থেকে ২০২১ অবধি রেকর্ড অর্থে ছিলেন রাজস্থান রয়্যালসে। ২০২২ মরসুমে ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে, পরের বছর, ২০২৩-এ যোগ দেন লখনউ সুপার-জায়ান্টসে। এবারের মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন তিনি। 

একমাত্র অস্ট্রেলীয় তারকা অ্যারন ফিঞ্চ জয়দেবের থেকে বেশি দলে খেলেছেন। ভারতীয়দের মধ্যে জয়দেবের পরে রয়েছেন মণীশ পাণ্ডে। যিনি সাতটি আলাদা দলের হয়ে আইপিএল খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ৩২ বছরের জয়দেব খেলেন সৌরাষ্ট্রের হয়ে। আইপিএলে খেলেছেন ৯৫-টি ম্যাচ।   


```