Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ফর্মে ফিরে শিবম দুবে জানালেন, মনে হয় রঞ্জি ট্রফি খেলছিলাম!

এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। তারপরেও শিবম দুবের ওপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা। গত দুটি ম্যাচে রান পাননি।

ফর্মে ফিরে শিবম দুবে জানালেন, মনে হয় রঞ্জি ট্রফি খেলছিলাম!

বিশ্বকাপে ফর্মে ফিরলেন শিবম।

শেষ আপডেট: 13 June 2024 20:10

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। তারপরেও শিবম দুবের ওপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা। গত দুটি ম্যাচে রান পাননি। চলতি মেগা আসরে যখন শিবমকে নিয়ে আলোচনা শুরু হল, তখনই তিনি রান পেলেন। বিপক্ষ দল যত কমজোরিই হোক না কেন, শিবমের চেনা ছন্দ ফিরে এসেছে।

৩৫ বলে ৩১ রান করলেন শিবম। তিনি ও সূর্যকুমার যাদব মিলে আমেরিকাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে যে মারকুটে ইনিংস খেলে থাকেন, শিবমের খেলায় সেই ছন্দ দেখা যায়নি। বিশ্বকাপের যে মাঠে খেলা হচ্ছে, সেই নাসাউ স্টেডিয়ামের পিচ ভাল নয়। খুবই মন্থর, অসমান বাউন্সও হয়েছে। সেই নিয়ে শিবম বলেছেন, আমি ছয় মারতে ভালবাসি, কিন্তু এখানকার পরিস্থিতি আলাদা ছিল। তাই ঝুঁকি নিতে চাইনি।

শিবমের এই ইনিংস তাঁকে লাইফলাইন দিল বলা যায়। তিনি আমেরিকা ম্যাচে ব্যর্থ হলে রিঙ্কু সিং কিংবা সঞ্জু স্যানসনকে ফেরানোর দাবি উঠত। কিন্তু সেই সুযোগ না দিয়ে শিবম বলেছেন, ‘‘আমার তো একটা সময় মনে হচ্ছিল আমি রঞ্জি ম্যাচ খেলছি। কারণ রঞ্জিতে যে পিচে খেলতে হয়, সেটিও একইরকম। তাই সেরকম মানসিকতা নিয়েই খেলেছি আমি। বাকি ম্যাচেও এমন মনোভাব নিয়েই খেলব।’’

শিবম ভারতীয় ক্রিকেটে বিগহিটার হিসেবে পরিচিত। তিনি ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও সমান কার্যকরী। তাই তাঁকে দল নির্বাচনের সময় বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। 


```