Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Ishan Kishan: পাকিস্তান ম্যাচের নায়ক এবার বিয়ের পিঁড়িতে, পাত্রী ফ্যাশন মডেল, চেনেন তাঁকে?

পাকিস্তান ম্যাচে নায়ক, এবার বিয়ের পিঁড়িতে বসছেন ঈশান কিষান! পাত্রীকে চেনেন?

Ishan Kishan: পাকিস্তান ম্যাচের নায়ক এবার বিয়ের পিঁড়িতে, পাত্রী ফ্যাশন মডেল, চেনেন তাঁকে?

ঈশান ও তাঁর বান্ধবী

গার্গী দাস

শেষ আপডেট: 16 February 2026 08:17

দ্য ওয়াল ব্যুরো: মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস। আর মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে বড় খবর। ভারতীয় ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ৬১ রানের জয়ের পর এবার আলোচনার কেন্দ্রে তাঁর সম্পর্ক।

বিহারের ঔরঙ্গাবাদে গিয়ে ঈশানের দাদু অনুরাগ পাণ্ডে (Anurag Pandey) প্রকাশ্যে জানিয়ে দিলেন, নাতির পছন্দই তাঁর পছন্দ। অনুরাগের কথায়, ‘ঈশান যাকে বিয়ে করতে চাইবে, আমরা তাঁকে মেনে নেব। অদিতি ওর গার্লফ্রেন্ড। পেশায় মডেল। সন্তানের সুখই আসল।’ এই মন্তব্যের পর থেকে তুঙ্গে জল্পনা।

কে ঈশানের বান্ধবী?

জয়পুরের মডেল অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)। ২০১৮ সালে ‘মিস ডিভা’ (Miss Diva 2018) খেতাব জেতেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ (Femina Miss India) প্রতিযোগিতাতেও ফাইনালিস্ট ছিলেন। ফ্যাশন দুনিয়ায় তাঁর পরিচিতি বেশ পোক্ত। সোশ্যাল মিডিয়াতেও রয়েছে ফ্যান ফলোয়িং।

২০১৯ সালের আইপিএল (IPL) থেকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। স্ট্যান্ডে বসে ঈশানকে সমর্থন করতে দেখা গিয়েছিল অদিতিকে। এরপর ইনস্টাগ্রামে পারস্পরিক মন্তব্য, ছবি—সব মিলিয়ে ‘মিস্ট্রি ফ্যানগার্ল’ পরিচয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, আদিতি বহুদিন ধরেই ঈশানের পরিবারের পরিচিত।

ক্রিকেটে কামব্যাক, জীবনে নতুন অধ্যায়?

গত দেড় বছরে ঈশানের ক্রিকেটজীবন ওঠানামায় ভরা। কেন্দ্রীয় চুক্তি হারানো, জাতীয় দলে জায়গা না পাওয়া—সব পেরিয়ে আবার টি-২০ দলে প্রত্যাবর্তন। পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রানের ইনিংস তাঁর আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে।

তাঁর ক্রিকেটযাত্রা শুরু বিহারের পটনায়। ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে ক্রিকেটে মন। নবম শ্রেণিতে স্কুল থেকে বহিষ্কার হওয়া—তবু থামেননি। পরে প্রাইভেটে পড়াশোনা শেষ করেন। অনূর্ধ্ব-১৯ দলে নেতৃত্ব, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি (Ranji Trophy), আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান—সবই তাঁর লড়াইয়ের গল্প।

অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর অনুপ্রেরণা। আর মাঠের বাইরে টেবিল টেনিস ও বিলিয়ার্ড খেলতে ভালবাসেন।

এখন প্রশ্ন—বিশ্বকাপের পর কি বিয়ের ঘোষণা? আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সূত্র বলছে, বিয়েতে পরিবারের সম্মতি মিলেছে। বাকিটা সময়ই বলবে।


```