Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

IPL 2025: আইপিএলের বাকি ম্যাচগুলি কোথায় হবে? এই দেশ থেকে বিশেষ অফার পেল বিসিসিআই

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, “যদি ভারতের কোনওভাবে আমাদের প্রয়োজন হয়, আমরা তার জন্য প্রস্তুত।”

IPL 2025: আইপিএলের বাকি ম্যাচগুলি কোথায় হবে? এই দেশ থেকে বিশেষ অফার পেল বিসিসিআই

আইপিএল ২০২৫

শেষ আপডেট: 10 May 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India-Pakistan Conflict) মধ্যে উত্তেজনার কারণে আইপিএল ২০২৫ (IPL 2025) এক সপ্তাহের জন্য স্থগিত (One week adjourned) রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। আর বোর্ডে এই সিদ্ধান্তের পরই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) বিসিসিআইকে একটি বিশেষ অফার দিয়েছে। ইসিবি জানিয়েছে, বিসিসিআই চাইলে করলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ইংল্যান্ডে (England) হতে পারে।

শুক্রবার, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, “যদি ভারতের কোনওভাবে আমাদের প্রয়োজন হয়, আমরা তার জন্য প্রস্তুত।

বিসিসিআই অবশ্য চাইছে নিরাপত্ত ব্যবস্থা ও পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে বাকি ১৬টি ম্যাচ ভারতেই আয়োজন করতে। তবে ইসিবি বলেছে, তারা আয়োজন করতে প্রস্তুত, যখনই তাদের জিজ্ঞাসা করা হবে, তারা হ্যাঁ বলবে।

আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ। ১০টি দল, সম্প্রচারক এবং ক্রিকেট ভক্তেদর সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড। আসলে পুরো বিষয়টি খেলোয়াড়দের নিরাপত্তার সঙ্গে জড়িত। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন পরামর্শ দিয়েছেন, আইপিএল ইংল্যান্ডেই সম্পন্ন করা উচিত। এর ফলে, ভারতীয় খেলোয়াড়রা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য সেখানে থাকতে পারবেন।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, যদি এই সপ্তাহব্যাপী বিরতির পর ভারত আইপিএল পুনরায় শুরু করতে না পারে, তাহলে বছরের শেষের দিকে ইংল্যান্ডে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজনের পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে জানা গিয়েছিল, ২০২৫ সালের আইপিএলের বাকি ম্যাচগুলি দুবাইয়ে স্থানান্তরের জন্য বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে  আলোচনা করছে। একই সময়ে, পিএসএল ২০২৫ স্থগিত করার পর, পিসিবি চলতি মরশুমের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের এই অনুরোধ ইউএই প্রত্যাখ্যান করেছে।


```